Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সকাল থেকেই স্তব্ধ যশোর ও ভিআইপি রোডের একাংশ, চরম দুর্ভোগে লক্ষ-লক্ষ যাত্রী, নির্বিকার পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি,বিধাননগর: ত্রাহি ত্রাহি রব যশোর রোড থেকে ভিআইপি রোডে। এয়ারপোর্ট সংলগ্ন মাইকেল নগর ,বাঁকড়া থেকে শুরু করে এয়ারপোর্ট এক নম্বর গেট, তেঘরিয়া, ভিআইপি রোড জোড়া মন্দির, বাগুইআটি কেষ্টপুর সহ লেকটাউন এবং উল্টোডাঙ্গা মোড় যানজটে স্তব্ধ। দুর্ভোগে বিমান যাত্রী থেকে নিত্যযাত্রী অফিস যাত্রীসহ স্কুল কলেজের পড়ুয়ারা। একদিকে তেঘড়িয়া এলাকায় মেট্রো রেলের নির্মাণ কাজ চলছে। অপরদিকে ভিআইপি রোড সংলগ্ন রাস্তা সংকীর্ণ হয়ে যাওয়ার পরেও সেখানে রাস্তার ওপর লড়িয়ে এবং ট্রাক থামিয়ে চলছে মেট্রোরেলের মাল লোডিং এবং আনলোডিং করার কাজ। আর এর দরুন এয়ারপোর্ট মুখি জান চলাচল তার স্বাভাবিক গতি ব্যাহত হচ্ছে। বহু বিমান যাত্রী সময়মতো বিমান ধরতে পারছেন না। কিন্তু কোন হেলদোল নেই বিধাননগর কমিশনারেটের অন্তর্গত এয়ারপোর্ট ট্রাফিক গার্ড, তেঘরিয়া ট্রাফিক গার্ড, বাগুইহাটি ট্রাফিক গার্ড ও লেকটাউন ট্রাফিক গার্ডের কর্মীদের।

দুপুর ১২ টা বেজে গেলেই এইসব ট্রাফিক গার্ডের কর্মী থেকে কনস্টেবলরা মাথার উপর ছাতা গুটিয়ে চলে যাচ্ছেন বিশ্রামে। ফলে দুপুর একটা থেকে আরও তীব্র যানজট দেখা দিচ্ছে এয়ারপোর্ট এক নম্বর থেকে নাগেরবাজার দিকের রাস্তা সহ এয়ারপোর্ট থেকে তেঘরিয়া মুখি vip রোডে। এয়ারপোর্ট এক নম্বর থেকে লেকটাউন মোড় পৌঁছতে সময় লাগছে টানা দেড় ঘন্টা। সারিসারি গাড়ি বাস অটো থমকে থাকছে ভিআইপি রোডে। আর এই যানজটের দরুন একদিকে বাঁকড়া থেকে নিমতার দিকের যাওয়ার রাস্তা যেরকম বাধা প্রাপ্ত হচ্ছে যান চলাচলে তেমনি বিরাটি থেকে অথবা এয়ারপোর্ট এক নম্বর গেট থেকে দমদম সেন্ট্রাল জেল হয় শ্যামবাজার মুখি যান চলাচল স্তব্ধ হয়ে থাকছে। অপরদিকে এয়ারপোর্ট এক নম্বর গেট থেকে ভি আই পি রোড ধরে তেঘরিয়া(Teghoria), বাগুইআটি(Baguiati), কেষ্টপুর(Kestopr) পার হয়ে লেকটাউন ট্রাফিক গার্ড (Laketown Traffic Guard)পেরোতে ঘাম ঝরছে আমজনতার। বৃষ্টি বা হঠাৎ প্রখর রোদ মাথায় নিয়ে অনেককেই বাস মিনিবাস থেকে নেমে পায়ে হেঁটে ভিআইপি রোড(VIP Road) ধরে এগোতে হচ্ছে উল্টোডাঙ্গা কিংবা নাগেরবাজার(Nagerbazar) অথবা শ্যামবাজারের(Shyambazar) দিকে।

আর এই যানজটে থেকে বাদ পড়ছে না উল্টোডাঙা মুখী অথবা শ্যামবাজার আর জিকর হাসপাতাল মুখী  অ্যাম্বুলেন্সগুলি(Ambulance)। একটানা সাইলেন বাজিয়ে বাজিয়ে হয়রান হয়ে যাচ্ছেন এম্বুলেন্স চালকরা। যারা নিউটাউন(Newtown) ঘুরে হলদিরাম শোরুম এর সামনে সেতু দিয়ে নেমে কলকাতা এয়ারপোর্টের দিকে যেতে চাইছেন তাদের কেউ থমকে যেতে হচ্ছে যানজটে। সকালের দিকে অফিস যেতে এবং রাতে নিত্যযাত্রীদের বাড়ি ফিরতে ভিআইপি রোড হয়ে দাঁড়িয়েছে এক নরক যন্ত্রণা। অথচ পথ চলতি সাধারণ মানুষের অভিযোগ রাত ন’টার পর থেকে লেকটাউন মোড় থেকে শুরু করে ভিআইপি রোডের বিভিন্ন জায়গায় নাকা চেকিংয়ের(Naka Checking) নামে রেলিং গার্ড লাগিয়ে এই ট্রাফিক পুলিশ কে তোলাবাজি করতে দেখা যায় প্রতিদিন। এলাকার যুবকরা মাথায় হেলমেট ছাড়া মোটরসাইকেল নিয়ে বেগতিক গতিতে যাতায়াত করে।

তাদের ক্ষেত্রে থাকে ছাড়। অথচ পথ চলতি মোটরসাইকেল থেকে গাড়িচালকদের এই নাকা চেকিং পয়েন্টগুলিতে আটকে নানা অছিলায় প্রতিদিন হেনস্থা করা হয় ও তোলাবাজি করা হয় ট্রাফিক গাট গুলির কর্মরত পুলিশকর্মীদের পক্ষ থেকে এমনটাই অভিযোগ নাকাল আমজনতার। এ বিষয়ে বিধান নগর কমিশনারেটের এয়ারপোর্ট, তেঘরিয়া, বাগুইহাটি, লেকটাউন এই ট্রাফিক গার্ডগুলির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তারা কেউই এ বিষয়ে কথা বলতে চাননি। ভিআইপি রোড(VIP Road)  দিয়ে চলাচল করা নিত্যযাত্রীদের একটাই দাবি বিধান নগর কমিশনারেট প্রতিদিন চলা এই যানজটের নরক যন্ত্রণা থেকে মুক্তি দিতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক এক্ষুনি।

ডাহা ফেল বিধানননগর পুলিশ, রবি সন্ধ্যায় অবরুদ্ধ ভিআইপি রোড

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00