Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আর্থিক ঘাটতি মেটাতে রাজ্যের দ্বারস্থ যাদবপুর বিশ্ববিদ্যালয়

উল্লেখ্য, এর আগে প্রাক্তনীরা বারবার পাশে দাঁড়িয়েছেন বিশ্ববিদ্যালয়ের। আবারও উপাচার্য তাঁদেরকেও এগিয়ে আসার জন্য অনুরোধ জানিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আর্থিক সঙ্কটে র‍য়েছে রাজ্য তথা দেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয় যাদবপুর। মেলেনি কেন্দ্রীয় অনুদানের টাকা। তাই ‘হাল’ ফেরাতে উপাচার্য চিঠি লিখলেন রাজ্য সরকারকে। এমনটাই জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য।

উল্লেখ্য, এর আগে প্রাক্তনীরা বারবার পাশে দাঁড়িয়েছেন বিশ্ববিদ্যালয়ের। আবারও উপাচার্য তাঁদেরকেও এগিয়ে আসার জন্য অনুরোধ জানিয়েছেন। রাজ্য সরকারের কাছে তাঁর আবেদন, রাজ্যের কাছ থেকে যা টাকা পাওয়া যাচ্ছে তার তুলনায় খরচ অনেক বেশি। তাই সমস্যার সমাধানের জন্য রাজ্য সরকারকে আবেদন জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সূত্রের খবর, ওভার ড্রাফটের দিকে এগোচ্ছে এই বিশ্ববিদ্যালয় (JADAVPUR UNIVERSITY)। ইতিমধ্যেই ভাঙতে শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের একাধিক দেওয়াল। তবে অর্থাভাবে তা সারানো যাচ্ছে না। একদিকে অতিমারির সময়ে ব্যাপক খরচ। অন্যদিকে বিপুল খরচ বাড়লেও আয় বাড়েনি। আটকে র‍য়েছে রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযান প্রকল্পের টাকা। এই সব সমস্যা বাদেও রয়েছে আরও সমস্যা। বিশ্ববিদ্যালয় পায়নি কেন্দ্রীয় প্রকল্প ‘আরইউএসএ’-র পুরো টাকা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, কেন্দ্রীয় প্রকল্পের টাকা পুরোপুরি না আসার জন্যই এই সমস্যা। অতিমারির সময়ে পড়ুয়াদের কাছ থেকে কোনও টাকা নেয়নি বিশ্ববিদ্যালয়। কনসাল্টেন্সি থেকে আয়ও বন্ধ। জানা গিয়েছে, আর্থিক সমস্যা নিয়ে ইতিমধ্যেই বারবার হয়েছে কোর কমিটির বৈঠক।

আরও পড়ুন: আবারও দেশের সেরার তালিকায় যাদবপুর বিশ্ববিদ্যালয়

 

 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00