Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নেশামুক্তি কেন্দ্রের দুই কর্মীকে এলোপাথাড়ি ছুরিকাঘাত রোগীর, আশঙ্কাজনক ১

নেশামুক্তি কেন্দ্রের দুই কর্মীর ওপর ছুরি নিয়ে হামলা করার অভিযোগ উঠল ওই কেন্দ্রে চিকিৎসা করাতে আসা এক কর্মীর বিরুদ্ধে।

Share:

নিজস্ব প্রতিনিধি: নেশামুক্তি কেন্দ্রের দুই কর্মীর ওপর ছুরি নিয়ে হামলা করার অভিযোগ উঠল ওই কেন্দ্রে চিকিৎসা করাতে আসা এক কর্মীর বিরুদ্ধে। ছুরির আঘাতে গুরুতরভাবে জখম হয়েছেন ওই কেন্দ্রের দুই কর্মী। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে কলকাতার হরিদেবপুরের একটি নেশামুক্তি কেন্দ্রে। অভিযুক্ত অর্জুন গুপ্তকে গ্রেফতার করেছে হরিদেবপুর থানার পুলিশ।  

নেশামুক্তি কেন্দ্রের কর্মীদের সূত্রে জানা গিয়েছে, মাসখানেক আগে এক রোগী নেশামুক্তি কেন্দ্রে চিকিৎসা করাতে আসেন। রবিবার সকালে তিনি বাড়ি যাওয়ার জন্য কেন্দ্রের কর্মীদের বলেন। কিন্তু নেশামুক্তি কেন্দ্রের তরফে তার ছুটি মঞ্জুর করা হয়নি। এর পর আচমকা কেন্দ্রের রান্নাঘরে ঢুকে যায় ওই রোগী। সেই সময় রান্নাঘরে ছিলেন নেশামুক্তি কেন্দ্রের দুজন কর্মী। রান্নাঘরে ঢুকে ভিতর থেকে দরজায় তালা দিয়ে দেয় ওই রোগী। তার পর সেখান থেকে একটি ছুরি নিয়ে দুই কর্মীর ওপর এলোপাথাড়ি হামলা চালাতে থাকে সে। ছুরি নিয়ে আক্রমণ করার জেরে গুরুতরভাবে জখম হন দুজন। তাঁদের নাম যথাক্রমে রাজীব ডি কোস্টা এবং অরুপ নস্কর। ঘটনার বিষয়ে আঁচ করতে পেরে নেশামুক্তি কেন্দ্রের অন্যান্য কর্মীরা সেই সময় রান্নাঘরের পেছনের দরজা দিয়ে রাজীব ও অরুপকে উদ্ধার করে। উদ্ধার করার পর তাঁদেরকে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  দুজনের দেহে একাধিক আঘাত হয়েছে।  অরুপ নস্করের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

অন্যদিকে অভিযুক্ত ব্যক্তি অর্জুন গুপ্তকে গ্রেফতার করেছে হরিদেবপুর থানার পুলিশ।  কেন অভিযুক্ত এই কাণ্ড ঘটাল, এর নেপথ্যে আর কেউ রয়েছে কি না তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00