Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

তৃণমূলের আইটি সেলের পূর্ণাঙ্গ কমিটি গঠন, ইনচার্জের দায়িত্বে দেবাংশু

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে নতুন করে গঠিত হল আইটি ও সোশ্যাল মিডিয়া সেল ইউনিট। আগে তৃণমূল কংগ্রেসের নেতা দেবাংশু ভট্টাচার্যকে আইটি সেলের দায়িত্ব দেওয়া হয়েছিল। বুধবার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হল। দলের সোশ্যাল মিডিয়া ও আইটি সেল কমিটির ইনচার্জের দায়িত্ব দেওয়া হল দেবাংশু ভট্টাচার্য।

দেবাংশু ভট্টাচার্য জানান, “সোশ্যাল মিডিয়া থেকেই পরিচিতি আর ভালবাসা পাওয়া। দলের ছাত্র-যুবর পাশাপাশি নতুন একটি শাখা তৈরি হল। এবার নতুন করে কিছু করার সুযোগ পাব। আমাকে এই দায়িত্বের যোগ্য মনে করায় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি কৃতজ্ঞ।”

পাশাপাশি তিনি জানান, রাজ্যের বিরোধী দলগুলি অনেকসময় সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়িয়ে দেয়। তাই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে তা রোখার চেষ্টা করবে তৃণমূল কংগ্রেস। তাই কমিটি গঠন করে সেই কাজ আরও সহজ হল। উল্লেখ্য, ২০২৪ সালে লোকসভা নির্বাচন। তাই তাঁর আগেই সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে জোরকদমে প্রচারে নামতে চাইছে তৃণমূল। দলের সোশ্যাল মিডিয়া ও আইটি সেল কমিটির ইনচার্জের দায়িত্বকে পুরো মাত্রায় কাজে লাগাতে চান দেবাংশু।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00