Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

তৃণমূলের নয়া মিডিয়া কমিটি গঠিত, রয়েছেন অরূপ-কুণাল

Share:

নিজস্ব প্রতিনিধি: আরজি করে তরুণী চিকি‍ৎসকের মৃত্যু নিয়ে শাসকদল তৃণমূলের বিরুদ্ধে অলিখিত  মহাজোট গড়েছে সিপিএম-বিজেপি-কংগ্রেস-নকশাল সহ বিরোধী দলগুলি। এমনকি ঘোলা জলে মাছ ধরতে আসরে ঝাঁপিয়েছেন ধান্ধাবাজ অভিনেতা-নৃত্যশিল্পী থেকে শুরু করে স্বঘোষিত বুদ্ধিজীবীরা। নাগরিক সমাজের নামে একাধিক ভুঁইফোঁড় সংগঠন গড়ে তোলা হয়েছে মুখ্যমন্ত্রীর কুর্সি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে টেনে নামানোর জন্য। দলের দুঃসময়ে আচমকাই বিদ্রোহী হয়েছেন সুখেন্দেশেখর রায়-শান্তনু সেনের মতো তথাকথিত তৃণমূলীরা। সংবাদমাধ্যমের একাংশও সরাসরি নেমে পড়েছে রাজ্য সরকারের বিরুদ্ধে জনরোষ তৈরিতে। এই অস্বাভাবিক পরিস্থিতির মোকাবিলায় মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দলের মিডিয়া কমিটি পুনর্গঠন করলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী।

সোমবার রাতে চার জনের একটি মিডিয়া কমিটি তৈরি করেছেন তিনি। কমিটিতে রয়েছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, দলের সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার ও কুণাল ঘোষ। এখন থেকে দলের তরফে কমিটির সদস্যরাই সংবাদমাধ্যমে বিবৃতি দেবেন। বিভিন্ন টিভি চ্যানেলে বিভিন্ন অনুষ্ঠানে প্রতিনিধি পাঠানো, সাংবাদিক বৈঠক করা ও সংবাদমাধ্যমে কথা বলার বিষয় দেখভাল করবেন।

সূত্রে খবর, আরজি কর কাণ্ড নিয়ে বিজেপিপন্থী কয়েকটি টিভি চ্যানেল লাগাতার সরকার বিরোধী জনরোষ তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিজেদের খুশিমতো তৃণমূলের সঙ্গে জড়িতদের চ্যানেলে ডেকে তাঁদের বসিয়ে সরকারের ভাবমূর্তি কালিমালিপ্ত করে চলেছে। মুখ দেখানোর লোভে তথাকথিত মুখপাত্ররা চ্যানেলের সরকার বিরোধী প্রোপাগান্ডার অংশীদারও হচ্ছেন। দেখা যাচ্ছে, কোনও চ্যানেলে উপস্থাপক কিংবা সঞ্চালককে নিয়ে ছয় থেকে সাত জন সরকার বিরোধী প্রোপাগান্ডা চালাচ্ছে। তৃণমূল মুখপাত্র হা করে সেই প্রোপাগান্ডা শুনে যাচ্ছেন। ফলে সাধারণ মানুষের কাছে বার্তা যাচ্ছে, শাসকদলের তরফে কিছু বলার নেই। সেই ভুল ভাঙতেই মিডিয়া কমিটি পুনর্গঠনের পথে হাঁটলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00