Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জ্বালানির দামবৃদ্ধির প্রতিবাদে ‘মোদি ঘুঁটে’ গেল প্রধানমন্ত্রীর হেঁসেলে

জ্বালানির দামবৃদ্ধির প্রতিবাদে প্রধানমন্ত্রীর বাসভবনে বিশেষ মোড়কে মুড়ে পাঠানো হল ‘মোদী মার্কা খাঁটি ঘুঁটে’। নেপথ্যে যুব তৃণমূলের নেতা কুন্তল ঘোষ।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাড়িতে বসেই অ্যামাজন বা ফ্লিপকার্টে অর্ডার দিলেই মেলে ‘মোদি ঘুঁটে’। এবার সেই ‘মোদি ঘুঁটে’কেই বেছে নেওয়া হল জ্বালানির দামবৃদ্ধির প্রতিবাদের জন্য। যুব তৃণমূলের(TMC) নেতা কুন্তল ঘোষ(Kuntal Ghosh) এই ঘুঁটেকেই পাঠিয়ে দিলেন দিল্লিতে(Delhi), খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi) বাসভবনে। সঙ্গে দিলেন বার্তা। আকাশছোঁয়া দরের জ্বালানি ব্যবহার না করে প্রধানমন্ত্রীর বাসভবনের হেঁসেলে যেন ব্যবহার করা হয় এই ‘মোদি ঘুঁটে’। কিন্তু এত কিছু থাকতে হঠাৎ ‘মোদি ঘুঁটে’ই বা কেন পাঠানো হল প্রধানমন্ত্রীর বাসভবনে? কুন্তলের জবাব, ‘দেশে যে হারে নিত্যদিন পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, যে ভাবে রান্নার গ্যাসের দাম বাড়ছে, ভোজ্য তেলের দাম বাড়ছে তাতে করে বিকল্প জ্বালানি ব্যবহার করা ছাড়া গতি নেই। সেই বিকল্প জ্বালানি ব্যবহারের শুরুটা প্রধানমন্ত্রীর বাসভবনের হেঁসেল থেকে হলে মন্দ কী!’ 

কুন্তল আরও জানিয়েছেন, ‘রান্নার গ্যাস, পেট্রোলের মতো জ্বালানি দুর্মূল্য হলেও মোদীর নামে ঘুঁটে বেশ সহজলভ্য। অর্ডার দিলে বাড়িতে বসেই পাওয়া যাবে সস্তার এই জ্বালানি। প্রধানমন্ত্রী তো সাধারণ মানুষেরই প্রতিনিধি। মানুষের দুঃখে তাঁর প্রাণ কাঁদে, এমনটা প্রায়ই বলেন তিনি। তাই গ্যাসের মূল্যবৃদ্ধি থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতেই তাঁর নামে ঘুঁটে। প্রধানমন্ত্রীকে সম্মান জানিয়েই তাঁর নামে ব্র্যান্ড! ফোনে অর্ডার দিলেই ঘরে বসে মিলবে মোদী ছাপ ঘুঁটে! উনিও নাহয় নিজের নামের ঘুঁটে জ্বালাবেন। একদম দেশি প্রোডাক্ট, মেড ইন ইন্ডিয়া।’ বাস্তবিক অর্থেই আর পাঁচটা ঘুঁটের সঙ্গে মোদির নামের এই ঘুঁটের খুব একটা ফারাক নেই। তবে ঘুঁটের উপর আঠা দিয়ে সাঁটা কাগজে ব্র্যান্ডিং করা হয়েছে ‘মোদী মার্কা খাঁটি ঘুঁটে’র। সঙ্গে একটি কার্টুন চিত্র। যার সঙ্গে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখের বেশ মিলও খুঁজে পাওয়া যায়। সেই ঘুঁটেই এবার বিশেষ মোড়কে মুড়ে পাঠানো হল স্বয়ং প্রধানমন্ত্রীর বাড়িতে। তাঁরই রান্নাঘরে ব্যবহারের জন্য।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00