Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘মুরোদ থাকলে ভোটে দাঁড়ান’, রাজ্যপালকে চ্যালেঞ্জ তৃণমূলের

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে নিশানা করেছেন রাজ্যপাল।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যপাল বিজেপির হয়ে কাজ করছে বলে আগে একাধিকবার সরব হয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার ফের একবার রাজ্যের সাংবিধানিক প্রধানকে আক্রমণ শানাল তৃণমূল। বিজেপির হয়ে কাজ করছেন এই অভিযোগ তুলে রাজ্যপালকে সরাসরি ভোটে দাঁড়ানোর পরামর্শ দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

পঞ্চায়েত ভোটের নির্ঘন্ট ঘোষণার পর থেকে রাজ্যে একাধিক হিংসার ঘটনা ঘটেছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস নিজে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, বিভিন্ন জেলায় হিংসা কবলিত এলাকায় সরেজমিনে পরিদর্শন করেছেন। সে সবের পর বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে নিশানা করেছেন তিনি। হিংসা ও মৃত্যু রুখতে রাজ্য নির্বাচন কমিশন ব্যর্থ বলে তোপ দেগেছেন সিভি আনন্দ বোস। তিনি বলেন, ‘রাজ্য নির্বাচন কমিশনার আপনি আপনার দায়িত্ব পালনে ব্যর্থ। আমি আপনাকে নিয়োগ করেছিলাম। কিন্তু আপনি রাজ্যবাসীকে হতাশ করেছেন।’

পঞ্চায়েত ভোট প্রসঙ্গে রাজ্যপালের এই মন্তব্যের পরেই সিভি আনন্দ বোসকে নিশানা করেন কুণাল ঘোষ। তিনি বলেন, ‘রাজ্যপাল বিজেপি-র দালাল, বিজেপি-র এজেন্ট। রাজ্যপালের কিছু মনে হলে তিনি কমিশবকে চিঠি দিতে পারেন, রিপোর্ট পাঠাতে পারেন দিল্লিতে। তা না করে, ভোটের প্রচারের শেষ দিনে, সব দল যখন শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত, উনি বিজেপি-র হয়ে প্রচার করলেন। উনি যে রাজনীতি করছেন, তা আরও একবার প্রমাণিত হল। উনি যে প্রবচন দিলেন আজ, তাতে আশারাম বাপুর মতো ওঁকে আনন্দরাম বাপু বলতে ইচ্ছে করছে। রাজনীতিই করছেন যখন, ভোটে দাঁড়ালেন না কেন?’

বিশ্বকাপ শুরুর মুখেই চাকরি হারালেন সৌদি আরবের কোচ রেনার্ড

ভোটারদের নিরাপত্তায় পোলিং বুথের চারপাশে ‘লক্ষ্মণ রেখা’ কাটবে কমিশন

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

0:00