Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নতুন বছরে ফের ত্রিপুরায় যাচ্ছেন অভিষেক

ত্রিপুরায় এখন প্রধান বিরোধী শক্তি তৃণমূল। এই পরিস্থিতিতে আগামী বছর ওই রাজ্যে বিধানসভা নির্বাচন। ফলে কোমর বেধে নামতে চলেছে বাংলার শাসকদল

Share:

নিজস্ব প্রতিনিধি: ত্রিপুরা পুরসভা নির্বাচনে প্রথমবার ভোটে লড়ে তৃণমূল কংগ্রেস ২৪ শতাংশ ভোট পেয়েছিল। তবে মাত্র আমবাসা পুরসভায় একটি আসনে জিতেছে তৃণমূল। কিন্তু ভোটের শতাংশের বিচারে তাঁরা পিছনে ফেলেছে বাম দলগুলি ও কংগ্রেসকেও। ফলে ত্রিপুরায় এখন প্রধান বিরোধী শক্তি তৃণমূল। এই পরিস্থিতিতে আগামী বছর ওই রাজ্যে বিধানসভা নির্বাচন। ফলে কোমর বেধে নামতে চলেছে বাংলার শাসকদল। আর সেই লক্ষ্যে নতুন বছরের শুরুতেই ফের ত্রিপুরা সফরে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামীকালই অর্থাৎ রবিবার দু’দিনের সফরে সে রাজ্যে যাচ্ছেন তিনি। জানা গিয়েছে, আগামী বছরের বিধানসভা নির্বাচনে দলের সংগঠন নিয়ে বৈঠক করবেন অভিষেক।

ত্রিপুরা রাজ্যের তৃণমূল কংগ্রেস কমিটির আহ্বায়ক সুবল ভৌমিক জানিয়েছেন, ত্রিপুরায় পুরভোটের সময় আক্রান্ত দলীয় কর্মীদের কারও বাড়িতে দুপুরের খাবার খাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আবার কারও বাড়িতে বিকেলের চা খাওয়ার পরিকল্পনা রয়েছে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। পাশাপাশি তিনি আরও জানান, আগামী ৫ জানুয়ারি ১৫ দফা দাবি নিয়ে ‘রাজভবন অভিযান’ করার কর্মসূচি নিয়েছে ত্রিপুরা রাজ্য তৃণমূল। সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা এবং দাবিকে সামনে রেখেই এই অভিযান। তবে অভিষেকের ত্রিপুরা সফর সম্পূর্ণ অন্য উদ্দেশ্যে বলেই দলীয় সূত্রে জানা যাচ্ছে। ওই রাজ্যে বিধানসভা নির্বাচনের অনেক আগে থেকেই দলীয় কর্মী-সমর্থকদের চাঙ্গা করতে এবং ভরসা দেওয়াই মূল লক্ষ্য অভিষেকের।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00