Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সম্পত্তি নিয়ে বিবাদ! কসবায় তিনজনের রহস্যমৃত্যুর ঘটনায় আটক ৩

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ট্যাংরায় এক পরিবারের তিনজনের মৃত্যুর রেশ এখন কাটেনি । এই আবহে মঙ্গলবার কসবার হালতুতে  ঘটল একই ঘটনা । আড়াই বছরের পুত্রের দেহ নিজের সঙ্গে বেঁধে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন সোমনাথ রায়। সেইসঙ্গে আত্মহত্যা করেন স্ত্রী সুমিত্রা রায়ও । পরিবারের তরফে দাবি করা হয়েছে, সম্পত্তি নিয়ে বিবাদের কারণে এই আত্মহত্যার ঘটনা ঘটে। ইতিমধ্যেই  এই ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে আটক করেছে পুলিশ । ধৃতরা হলেন – সোমনাথের  মামা, মামি এবং মাসি।

সুমিত্রার বাবা জানিয়েছেন,’ সোমনাথের বাবা-মা থাকার জন্য জমি দিয়ে গিয়েছিলেন। মামা-মামি এসে দাবি করেন, ওই জমি ভাগ করতে হবে।  আর তা নিয়ে প্রতিনিয়ত চলত অত্যাচার । তাই অনেক বার বলেছিলাম জায়গা বিক্রি করে দিয়ে চলে আয়। কিন্তু ওঁরা কোন কথা শোনেনি ।’ সেইসঙ্গে বৃদ্ধ এও জানিয়ে দেন, ‘ জামাই টোটো চালাতো । তবে মেয়ে-জামাইয়ের মধ্যে সুসম্পর্ক ছিল। গত রবিবার তাঁরা দুজনে মিলে বড়মার কাছে পুজো দিয়ে এসেছিল । ‘ 

আরও পড়ুনঃ ট্যাংরার পর এবার হালতু ! উদ্ধার একই পরিবারের তিন জনের দেহ

এক  প্রতিবেশী জানিয়েছেন, ‘ সোমনাথ মাঝেমধ্যে প্রতিবেশীদের সঙ্গে কথা বললেও সুমিত্রা কারও সঙ্গে কথা বলতেন না। সন্তানকে  পাড়ার কারও সঙ্গে মিশতে দিতেন না।  মাঝে মধ্যে বাড়িতে পাওনাদাররা আসত । ‘ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সম্পত্তিগত বিবাদ এর কারণেই তাদের ওপর দীর্ঘদিন ধরে মানসিক চাপ সৃষ্টি করা হয়েছিল।  সেই কারণেই চরম  এই সিদ্ধান্ত। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে কসবা থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে । 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00