Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ছবি সুপার ইম্পোজ করে ভাইরাল করার হুমকি, আতঙ্কে তরুণী

আপত্তিকর ছবির সঙ্গে সেঁটে ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। শুক্রবার সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন তরুণী।

Share:

নিজস্ব প্রতিনিধি, সোনারপুর: হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর মেসেজ। প্রতিবাদ করায় ছবি সুপার ইম্পোজ করে ভাইরাল করার হুমকি তরুণীকে। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন সোনারপুরের বাসিন্দা ওই তরুণী। দ্বারস্থ হন সোনারপুর থানার। তবে এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

সুপার ইম্পোজ করে ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করা নতুন নয়। বর্তমানে এই ধরনের অপরাধের সংখ্যা অনেকটাই বেড়ে গিয়েছে। তরুণীদের আত্মহত্যায় প্ররোচণা দেওয়ার সঙ্গেও এই অপরাধকে তুলনা করা হয়। তেমনই একটি অভিযোগ উঠে এল সোনারপুরে। তরুণীর অভিযোগ, বুধবার ইনস্টাগ্রামে তাঁকে আপত্তিকর মেসেজ পাঠান এক যুবক। প্রতিবাদ করায় তরুণীর ছবি সুপার ইম্পোজ করে আপত্তিকর ছবির সঙ্গে সেঁটে ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। শুক্রবার সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন তরুণী।

পুলিশ ওই ইনস্টা অ্যাকাউন্টের সূত্র ধরে তদন্ত শুরু করেছে। তবে এখনও অভিযুক্তকে চিহ্নিত করতে পারেনি। স্বাভাবিকভাবেই আতঙ্ক বাড়ছে অভিযোগকারিণী ও তাঁর পরিবারের। তবে পুলিশ আশ্বাস দিয়েছে, সোশ্যাল মিডিয়ায় ২৪ ঘণ্টা নজরদারি চলছে। এমন কিছু ঘটার আগেই সচেতন আধিকারিকরা। দ্রুত অভিযুক্তকে খুঁজে হেফাজতে নেওয়া হবে বলেও দাবি করেছে পুলিশ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00