Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফের ডেঙ্গুর বলি তরুণ চিকি‍ৎসক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যে ক্রমশই উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি। একের পর প্রাণ কাড়ছে ডেঙ্গির মারণ কোপ। এবার ডেঙ্গির বলি তরুণ চিকিৎসক। শুক্রবার(১৫ সেপ্টেম্বর) ভোর ৪.৪০ নাগাদ ডেঙ্গিতে মৃত্যু হল এই চিকিৎসকের। ফলে এই মৃত্যুতে নতুন করে কপালে চিন্তার ভাঁজ ধরিয়েছে শহরবাসীর।

জানা গিয়েছে, মৃত ওই তরুণ চিকিৎসকের নাম দেবদ্যুতি চট্টোপাধ্যায় দক্ষিণ কলকাতার বাসিন্দা ছিলেন। ২৮ বছর বয়সী এই চিকিৎসক রাজ্যের সরকারি চক্ষু চিকিৎসা কেন্দ্র রিজিওনাল ইন্সটিটিউট অফ অফথালরোলজিতে পোস্ট গ্রাজুয়েট ট্রেনি হিসেবে কাজ করতেন। গত ৪ দিন ধরে মিন্টো পার্কের বেসরকারি নার্সিং হোমে চিকিৎসাধীন ছিলেন তিনি। তার কিডনি প্রতিস্থাপন হয়েছিল নার্সিং হোমে। ডেথ সার্টিফিকেট ডেঙ্গু উল্লেখ। তাঁর বাবা শহরের খ্যাতনামা এক বেসরকারি বিদ্যালয়ের শিক্ষক। তরুণ ওই চিকিৎসকের চক্ষুদান করে শহরের এক হাসপাতালে দেহদান করা হতে পারে জানা গিয়েছে।

গত বছর রাজ্যে ভয়াবহ আকার নিয়েছিল ডেঙ্গি। সরকারি তথ্য অনুযায়ী, ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন ৬৭ হাজারেরও বেশি মানুষ। মৃত্যু  হয়েছিল ৩০ জনের। বস্তুত, এ বছরও বর্ষায় ডেঙ্গির বাড়বাড়ন্তে উদ্বেগ বেড়েছে প্রশাসনের। জেলায় জেলায় বাড়ছে আক্রান্তের সংখ্যা। বর্ষায় জলনিকাশি ব্যবস্থার সমস্যা ডেঙ্গি বাড়িয়েছে বলে প্রাথমিক অনুমান। পরিস্থিতি মোকাবিলায় ২৪ ঘণ্টা ফিভার ক্লিনিক চালু, হাসপাতালে পর্যাপ্ত বেড-প্লেটলেটের ব্যবস্থা ও রোগীদের ঠিকানা নথিভুক্ত করা-সহ একগুচ্ছ নির্দেশিকা জারি করে স্বাস্থ্য দফতর।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00