Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাংলায় আরও একটি নয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিল রাজ্য সরকার

রাজ্যের ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাংলার বুকে আরও একটি নতুন তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার(Bengal) বুকে এখন ছোট-বড় মিলিয়ে মোট ১৬টি তাপবিদ্যুৎ কেন্দ্র(Thermal Power Plant) রয়েছে। সেই সব তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে দৈনিক প্রায় ১২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়। এরপরেও এবার রাজ্যের ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার বাংলার বুকে আরও একটি নতুন তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল অর্থাৎ সোমবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার যে বৈঠক হয় সেখানেই এই তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলার বিষয়ে যে প্রস্তাব আনা হয়েছিল তা অনুমোদন পেয়েছে। ঠিক হয়েছে, দৈনিক ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম ২টি ইউনিটের এই নতুন তাপবিদ্যুৎ কেন্দ্রটি গড়ে তোলা হবে সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে(Public Private Partnership Model)। এর জন্য গ্লোবাল টেন্ডার(Global Tender) ডাকা হবে। তবে প্রস্তাবিত বিদ্যুৎকেন্দ্রটি কোথায় তৈরি হবে, তা পরে ঠিক করা হবে। এই নতুন তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠলে রাজ্যে আরও ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ অতিরিক্ত হারে পাওয়া যাবে। যে বেসরকারি সংস্থার সঙ্গে যৌথভাবে প্রকল্পটি রূপায়ণ করা হবে, তাদের সঙ্গে আলোচনা করেই স্থান ঠিক হবে।  

আরও পড়ুন, ৩ মাওবাদী নেতা-নেত্রীর খোঁজে রাজ্যজুড়ে ১২ জায়গায় তল্লাশি NIA’র

রাজ্যে এখন যে ১৬টি তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে তার মধ্যে মাত্র ৪টি তাপবিদ্যুৎ কেন্দ্র বেসরকারি মালিকানাধীন। এই ৪টিই এখন রয়েছে Calcutta Electric Supply Corporation বা CESC’র অধীনে। এই কেন্দ্রগুলির মধ্যে আছে হলদিয়া, টিটাগড় ও বজবজ তাপবিদ্যুৎ কেন্দ্র। রাজ্যের সরকারি সংস্থা West Bengal Power Development Corporation Limited বা WBPDCL’র অধীনে রয়েছে ৬টি তাপবিদ্যুৎ কেন্দ্র। এগুলি হল – বক্রেশ্বর, কোলাঘাট, সাওঁতালডিহি, ডিপিএল, সাগরদিঘী ও ব্যান্ডেল। National Thermal Power Corporation বা NTPC’র তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে ফরাক্কায়। DVC’র তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে মেজিয়া, দুর্গাপুর স্টিল, দুর্গাপুর নন স্টিল এবং রঘুনাথপুর এলাকায়। তবে এই প্রথম বাংলার বুকে সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে কোনও বিদ্যুৎকেন্দ্র তৈরি হতে চলেছে।

আরও পড়ুন, আবাসের সমীক্ষায় থাকবেন না সিভিক, স্কুলশিক্ষক, চুক্তিভিত্তিক কর্মী, অঙ্গনওয়াড়ি-আশা কর্মীরাও

একইসঙ্গে রাজ্য সরকার চাইছে আগামী মার্চ মাসের মধ্যে সাগরদিঘী তাপবিদ্যুৎ কেন্দ্রে একটি নতুন ইউনিট চালু করে দিতে। নতুন ইউনিটের উৎপাদন ক্ষমতা হবে ৬৬০ মেগাওয়াট। এই নতুন ইউনিটের নির্মাণকাজ ৯৫ শতাংশ সম্পূর্ণ হয়ে গিয়েছে। এটি একটি সুপার ক্রিটিক্যাল বিদ্যুৎ উৎপাদন ইউনিট হবে। পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে এই প্রথম কোন সুপার ক্রিটিকাল বিদ্যুৎ উৎপাদন ইউনিট চালু হচ্ছে। ডিভিসি, এনটিপিসির মতো কেন্দ্রীয় সংস্থাগুলিরও পূর্বাঞ্চলে কোনও সুপার ক্রিটিক্যাল বিদ্যুৎ ইউনিট নেই। এই ধরনের অত্যাধুনিক প্রযুক্তির বিদ্যুৎকেন্দ্রে তুলনামূলক কম পরিমাণ কয়লা ব্যবহার করে বেশি বিদ্যুৎ পাওয়া যায়। রাজ্যে এখন ঢেউচা-পাঁচামির পাশাপাশি আরও বেশ কিছু কয়লাখনি থেকে কয়লা উত্তোলনের কাজ শুরু হতে চলেছে। তাই বাংলার বুকে নতুন করে তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠলে কয়লার জন্য বাংলাকে আর ভিন রাজ্য বা বিন দেশের মুখ চেয়ে বসে থাকতে হবে না।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00