Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আগামী ১৫ দিনের মধ্যে পঞ্চদশ অর্থ কমিশনের টাকা খরচ করতেই হবে, নির্দেশ রাজ্যের

আগামী ১৫ দিনের মধ্যে পঞ্চদশ অর্থ কমিশনের অর্থ খরচ করার জন্য টেন্ডার চূড়ান্ত করতে হবে বলে নির্দেশ রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের।

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্চদশ অর্থ কমিশনের(15th Finance Commission) সুপারিশ মেনে কেন্দ্রীয় সরকার এখনও পর্যন্ত বাংলাকে(Bengal) ৩,১২৩ কোটি টাকা দিয়েছে। অথচ চলতি বছরের জুন মাস পর্যন্ত সেই অর্থের মাত্র ২৭.১৮ শতাংশ টাকাই খরচ করতে পেরেছে জেলা পরিষদগুলি। টাকার অঙ্কে খরচ হয়েছে মাত্র ৮৪৮ কোটি ৯৩ লক্ষ টাকা। আর তাতেই ক্ষুব্ধ হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ২ হাজার ২৭৪ কোটি ৭ লক্ষ টাকা জেলা ট্রেজারিতে পড়ে রয়েছে মাসের পর মাস। এবার রীতিমত বৈঠক ডেকে সেই টাকা খরচ করতে টেন্ডার(Tender) চূড়ান্ত করার নির্দেশ দিল রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর(Panchayat and Rural Development Department)। আগামী ১৫ দিনের মধ্যে পঞ্চদশ অর্থ কমিশনের অর্থ খরচ করার জন্য গ্রামীণ প্রকল্পের(Rural Development Projects) টেন্ডার চূড়ান্ত করতে হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। ১৫ অগস্টের মধ্যে ওই অব্যবহৃত টাকা ব্যবহার করতে হবে। কমপক্ষে ৭৫ শতাংশ টাকা খরচ করতেই হবে বলে নির্দেশ দিয়েছে পঞ্চায়েত দফতর।

অর্থ কমিশনের টাকা দুই ভাগে ভাগ করা থাকে এবং সেই ভাবেই খরচ করতে হয়। নির্দিষ্ট পরিকল্পনা মেনে খরচ করার জন্য থাকে শর্তাধীন তহবিল বা টায়েড ফান্ড, যা মূল তহবিলের ৬০ শতাংশ টাকা। এই টাকা খরচ করা হয় পানীয় জল, স্যানিটেশন প্রকল্পের জন্য। এজন্য গ্রাম পঞ্চায়েতগুলিকে প্রতি বছর জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে নির্দিষ্ট প্রকল্প অনুমোদনের জন্য দিতে হয়। বাকি ৪০ শতাংশ টাকা থাকে আনটায়েড ফান্ডে বা নিঃশর্তধিন তহবিলে। এই তহবিলের টাকা খরচে গ্রাম পঞ্চায়েতগুলির স্বাধীনতা রয়েছে। এই টাকা মূলত গ্রামীণ পরিকাঠামো বিকাশে খরচ হয়। গ্রামীণ এলাকার সমষ্টিগত উন্নয়নে সেই টাকা খরচ করতে হয়। বেতন, প্রশাসনিক বা পরিবহণ সংক্রান্ত কাজে এই টাকা খরচ করা যায় না। অর্থ কমিশনের এই টাকা মূলত তিনটি স্তরে খরচ করতে হয়। জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত, অর্থাৎ ত্রিস্তরীয় পঞ্চায়েতে এই টাকা খরচ করতে হয়। কিন্তু দেখা যাচ্ছে, চলতি বছরে যে অর্থ ঢুকেছিল অর্থাৎ প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা, তার মধ্যে খরচ হয়েছে ১ হাজার ২৮ কোটি টাকার মতো।

গ্রামীণ উন্নয়নে পঞ্চদশ অর্থ কমিশনের টাকা খরচ নিয়ে জেলাগুলির এই গড়িমসিতে ভীষণই ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী। এই টাকা খরচ করতে সমস্যা কোথায় হচ্ছে তা জানতেই এদিন হাওড়ার শরৎ সদনে বৈঠক ডেকেছিল রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর। নবান্ন সূত্রে জানা গিয়েছে, রাজ্যের মোট রাজ্যের ১০৩টি ব্লক এই টাকা খরচে রীতিমত পিছিয়ে আছে। ওই সব ব্লকে অর্থ কমিশনের টাকা খরচই হচ্ছে না। এই সব ব্লকের পঞ্চায়েত আধিকারিকদেরই আজকের বৈঠকে ডাকা হয়েছিল। সেই বৈঠকেই এদিন পঞ্চদশ অর্থ কমিশনের টাকা খরচে গ্রামীণ প্রকল্পের টেন্ডারও চূড়ান্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে, ১৫ অগস্টের মধ্যে এই অব্যবহৃত টাকার ৭৫ শতাংশ অর্থ খরচ করতেই হবে। ১৫ দিনের মধ্যে টেন্ডারও ডাকতে হবে। পাশাপাশি এদিন নির্দেশ দেওয়া হয়েছে, টেন্ডার করার ক্ষেত্রে কিছু সমস্যা হচ্ছে। তাই টেন্ডারের জন্য সঠিক পদ্ধতি অবলম্বন করতে হবে। সেই পদ্ধতির জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে। বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। সূত্রের খবর, ই-গ্রাম স্বরাজ পোর্টাল ও দরপত্র ডাকা নিয়ে জেলার পঞ্চায়েত আধিকারিকদের স্পষ্ট জ্ঞান নেই। আর সেই কারণেই বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।

বিজেপি ক্ষমতা কেন্দ্রিক পার্টি, বাঙালিকে শেষ করতে চাইছে, কটাক্ষ শিক্ষামন্ত্রীর

অগস্টেই বিজ্ঞপ্তি কমিশনের, ইন্টেনসিভ রিভিশন এবার বাংলায়!

২০০৩’এর তালিকার ভোটারদের সন্তানদের বাবা-মায়ের নথি লাগবে না, জানাল কমিশন

ব্রাত্যই রয়ে গেলেন উল্লাসকর-বারীনরা, সেলুলার জেলে বসবে না বাঙালি বিপ্লবীদের মূর্তি

কল আছে, জল নেই, এমন ৫ লক্ষ বাড়িতে ডিসেম্বরেই পৌঁছে যাবে সংযোগ

সিবিআই আদালতে জামিনের আবেদন জানালেন পার্থ, ১৩ নভেম্বর হবে শুনানি

রেশনের স্টকে গরমিল হলেই নামবে জরিমানার খাঁড়া, কড়া পদক্ষেপ রাজ্যের

সিভিকদের পক্ষেই সুপ্রিম কোর্টে আজ হলফনামা দেবে রাজ্য সরকার

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00