Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

২৪ ঘণ্টার মধ্যে প্রাক্তনীদের হোস্টেল ছাড়তে হবে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ যাদবপুর ছাত্রম্রত্যুর ঘটনা আলোড়ন ফেলেছে গোটা দেশজুড়ে। মৃত্যুর নেপথ্যে র‍্যাগিং এর অভিযোগ ওঠে। অভিযোগের ভিত্তিতে প্রাক্তনী ও বর্তমান মিলিয়ে ১৩ জন গ্রেফতার হয়। এবার এই ঘটনায় নজিরবিহীন নির্দেশ কলকাতা হাইকোর্টের। ২৪ ঘণ্টার মধ্যে প্রাক্তনীদের ঘর ছাড়তে হবে। পদক্ষেপ নিতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। মঙ্গলবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এমনটাই নির্দেশ দিয়েছেন।

যাদবপুরের ছাত্রমৃত্যু ঘটনা নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন তৃণমূল ছাত্র পরিষদের নেতা সুদীপ রাহা। এই মামলার শুনানিতেই নির্দেশ দেয় হাইকোর্ট। হোস্টেলের প্রতিটি ঘরে গিয়ে খালি করতে বলতে হবে। ২৪ ঘণ্টার মধ্যে ছাত্রদের হোস্টেল খালি করতে বলতে হবে।  

প্রসঙ্গত, গত ৯ অগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের নীচ থেকে রক্তাক্ত ও নগ্ন অবস্থায় পাওয়া যায় প্রথম বর্ষের বাংলা বিভাগের পড়ুয়াকে। ঘটনার নেপথ্যে র‍্যাগিং এর অভিযোগ ওঠে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ ওঠে। অভিযোগের ভিত্তিতে প্রাক্তনী ও বর্তমান মিলিয়ে ১৩ জন গ্রেফতার হয়। ক্যাম্পাসে-হোস্টেলে কেন সিসিটিভি বসানো হয়নি তা নিয়ে তোলপাড় শুরু হয়। পাশ আউটের পরও হোস্টেলে কেন প্রাক্তনীরা থাকছেন তা নিয়ে প্রশ্ন ওঠে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00