Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি

আগামী ১১ এপ্রিল মামলার পরবর্তী শুনানি হতে পারে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। মঙ্গলবার দেশের শীর্ষ আদালতে ডিএ (DA) মামলার শুনানি হওয়ার কথা থাকলেও এদিন সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতিরা মামলার শুনানির দিনক্ষণ পিছিয়ে দিয়েছেন। আগামী ১১ এপ্রিল মামলার পরবর্তী শুনানি হতে পারে।

উল্লেখ্য সুপ্রিম কোর্টে এই নিয়ে পাঁচ বার পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। শেষ বার গত ১৫ মার্চ থেকে পিছিয়ে ২১ মার্চ শুনানি হবে বলে জানিয়েছিল সর্বোচ্চ আদালত। কিন্তু ২১ মার্চ সুপ্রিম কোর্টের তরফে মামলাটির শুনানি স্থগিত রাখা হল।

উল্লেখ্য গত ১৫ ফেব্রুয়ারি বিধানসভায় বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জনান, মার্চ মাস থেকেই রাজ্যের সরকারি কর্মচারিরা তিন শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন। পাশাপাশি শিক্ষক-অশিক্ষক কর্মচারিদের পাশাপাশি পেনশনভোগীদেরও তিন শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়া হবে। অর্থমন্ত্রী জানান, নতুন করে তিন শতাংশ মহার্ঘ ভাতা দিতে গিয়ে রাজ্য কোষাগার থেকে বাড়তি খরচ হবে ৩ লক্ষ ৪০ হাজার কোটি টাকা। যদিও রাজ্য সরকারের ঘোষণায় খুশি নয় আমজনতার চোখে ‘আসি যাই মাইনে পাই’ হিসেবে পরিচিত হওয়া সরকারি কর্মচারিরা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00