Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কার্নিশ থেকে রোগীর পড়ে যাওয়া নিয়ে রিপোর্ট তলব করল স্বাস্থ্য দফতর

নিউরো সায়েন্স হাসপাতালের ৮ তলার কার্নিশ থেকে রোগীর পড়ে যাওয়ার ঘটনায় এবার মল্লিকবাজার নিউরো সায়েন্স হাসপাতালের কাছে রিপোর্ট তলব করল রাজ্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিউরো সায়েন্স হাসপাতালের ৮ তলার কার্নিশ থেকে রোগীর পড়ে যাওয়ার ঘটনায় এবার মল্লিকবাজার নিউরো সায়েন্স হাসপাতালের কাছে রিপোর্ট তলব করল রাজ্য। শনিবার রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে নিউরো সায়েন্স হাসপাতালকে নোটিস পাঠানো হয়েছে। কী ভাবে ওই রোগীরমৃত্যু হল, কেন তা রোখা গেল না, গোটা বিষয়টি নিয়ে রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ জবাব চাওয়া হয়েছে।

রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে মল্লিকবাজার নিউরো সায়েন্স হাসপাতালের কাছে জানতে চাওয়া হয়েছে, ওই রোগী কী ভাবে এদিন কার্নিশে পৌঁছলেন, তখন হাসপাতালের কর্মীরা কোথায় ছিলেন। তাদের নিরাপত্তা ভেঙে কী ভাবে ওই রোগী কার্নিশে পৌঁছে গেল, গোটা বিষয়টি নিয়ে রিপোর্ট তলব করেছে রাজ্য স্বাস্থ্য দফতর।

উল্লেখ্য শনিবার বিকেলে সাংবাদিক বৈঠক করে মল্লিকবাজার নিউরো সায়েন্স হাসপাতালের তরফে বলা হয় ‘হাসপাতালের তরফে এই ঘটনায় কোনও গাফিলতি ছিল না।’ যদিও কীভাবে ওই রোগী জানলা খুলে বাইরে বেরোলেন, তা কেন হাসপাতাল কর্তৃপক্ষের নজর এড়িয়ে গেল, সেই প্রশ্নও উঠছে। বর্তমানে ওই রোগী অতি সঙ্কট জনক অবস্থায় আইটিইউ-তে ভর্তি রয়েছেন বলে এদিন হাসপাতালের তরফে জানানো হয়। শনিবার সকাল সাড়ে ১১টা থেকে টানা দেড় ঘণ্টা ধরে দমকল বাহিনী, পুলিশ ও ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীরা ওই রোগীকে হাসপাতালের ৮ তলার কার্নিশ থেকে উদ্ধার করতে ব্যর্থ হন। কার্নিশ থেকে ঝুলতে ঝুলতে হত ফসকে পড়ে যান ওই রোগী। অন্যদিকে এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি নিয়ে ইতিমধ্যে অনেকে সরব হয়েছেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00