Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাজ্যপাল সম্পর্কে মন্তব্য করা যাবে, জানিয়ে দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ

মুখ্যমন্ত্রীর মন্তব্যে রাজ্যপালের মানহানি হয়েছিল কিনা তা খতিয়ে দেখবে সিঙ্গেল বেঞ্চ। জানালো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) মন্তব্যে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের(C V Ananda Bose) মানহানি হয়েছিল কিনা তা এবার কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) সিঙ্গল বেঞ্চকেই(Single Bench) তা বিবেচনা করে দেখতে বলল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ(Division Bench)। নতুন করে এ ব্যাপারে হলফনামা জমা নিতে হবে সিঙ্গল বেঞ্চকে। তার পর সিদ্ধান্ত নিতে হবে। একই সঙ্গে ডিভিশন বেঞ্চ জানিয়েছে, রাজ্যপালের বিরুদ্ধে মন্তব্য করা যাবে তবে তাতে যেন কোনও ভাবেই তাঁর সম্মানহানি না ঘটে, সে বিষয়টিও মাথায় রাখতে হবে মুখ্যমন্ত্রীকে। মানহানি সংক্রান্ত মামলাটিতে সিঙ্গল বেঞ্চের অন্তর্বর্তিকালীন নির্দেশ চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর ডিভিশন বেঞ্চে মামলা করা হয় মুখ্যমন্ত্রীর তরফে। শুক্রবার তার শুনানি ছিল। ডিভিশন বেঞ্চ জানিয়েছে, এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে সিঙ্গল বেঞ্চকেই। সব পক্ষের কাছ থেকে নতুন করে হলফনামা জমা নেবে আদালত। তার পর সব দিক বিবেচনা করে রাজ্যপালের মানহানি হয়েছে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর একটি মন্তব্যের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মানহানির মামলা করেছিলেন রাজ্যপাল। পরে তৃণমূলের দুই বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রেয়াত হোসেন সরকার এবং তৃণমূল নেতা কুণাল ঘোষকেও ওই মামলায় যুক্ত করা হয় রাজ্যপালের তরফে। গত ১৬ জুলাই বিচারপতি কৃষ্ণ রাওয়ের এজলাসে শুনানি হয় এই মামলার। সিঙ্গল বেঞ্চ পর্যবেক্ষণে জানিয়েছিল, মামলাকারীর দাবি অনুযায়ী, বেশ কিছু মন্তব্যে তাঁর মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। ওই রকম মন্তব্য থেকে বিরত থাকা উচিত। আদালত জানায়, আগামী ১৪ অগস্ট পর্যন্ত রাজ্যপালের মানহানি হয়, এমন কোনও মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে মুখ্যমন্ত্রীকে। সিঙ্গল বেঞ্চের সেই অন্তর্বর্তিকালীন নির্দেশকেই চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে মামলা হয়েছিল। মুখ্যমন্ত্রীর তরফে মামলাটি লড়ছেন আইনজীবী সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়।

মুখ্যমন্ত্রীর আইনজীবীর বক্তব্য ছিল, মুখ্যমন্ত্রী জনগণের স্বার্থে ওই মন্তব্য করেছিলেন। রাজ্যপালের উদ্দেশে তাঁর কোনও মন্তব্যই মানহানিকর নয়। মুখ্যমন্ত্রীর মন্তব্যে মানহানি হয়েছে এমন কিছুই পাওয়া যায়নি। সিঙ্গল বেঞ্চ এই বিষয়টি খতিয়ে না দেখেই অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে। রাজ্যপালের করা মানহানি মামলায় অভিযোগের পক্ষে কোনও প্রমাণ ছাড়াই অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে সিঙ্গল বেঞ্চ। রাজ্যপালের উদ্দেশে করা মুখ্যমন্ত্রীর কোনও মন্তব্যই মানহানিকর নয় বলেও জানান তিনি। অনুরূপ দাবি করেন মামলায় অভিযুক্ত সায়ন্তিকা, রেয়াত, কুণালেরাও। আপাতত মামলাটি সিঙ্গল বেঞ্চে ফেরত পাঠাল ডিভিশন বেঞ্চ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00