Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পুকুর বোজানোর খবর পেলেই এফআইআর এর সিদ্ধান্ত কলকাতা পুরসভার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কলকাতায় পুকুরের সংখ্যা জানতে সমীক্ষা শুরু করল কলকাতা পুরসভার পরিবেশ বিভাগ। কলকাতায় কমছে পুকুরের সংখ্যা। পুকুর খুঁজতে গিয়ে দেখা যাচ্ছে বহুতল বাড়ি। পুকুর বুজিয়ে দেদার চলছে বিশাল বাড়ি তোলার পালা। তাই নতুন করে পুকুর বোজানো রুখতে মাঠে নেমেছে পুরসভা।

খাতায় কলমে এখন কলকাতা পুরসভা এলাকায় পুকুরের সংখ্যা ৩৪০০টি। মেয়র পারিষদ (পরিবেশ) স্বপন সমাদ্দার জানিয়েছেন, ‘সংখ্যা নিয়ে ধন্দ্ব রয়েছে।‘  ১৯৯০ সালে কলকাতা পুর এলাকায় পুকুরের সংখ্যা ছিল ৮৫০০। কিন্তু এখন তা কমেছে। বাম আমলে ৩৫০০ পুকুর বুজিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছিলেন মেয়র ফিরহাদ হাকিম।

কোথাও পুকুর বোজাতে দেখলেই দ্রুত ফোন  পুরসভায় ফোন করার পরামর্শ দিলেন মেয়র পারিষদ । (০৩৩)২২৮৬-১২১২, ২২৮৬-১৩১৩ এই নম্বরে ফোন করলে ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর করবে কলকাতা পুরসভার পরিবেশ বিভাগ। ২৪ ঘন্টার মধ্যে আইনী ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটি এলাকায় ২৪ ঘন্টা নজরদারি চালানো কলকাতা পুরসভার পক্ষে সম্ভব নয়। সরু গলির মধ্যে কোনও পুকুর রয়েছে কি না তা জানেন ওই এলাকার বাসিন্দারাই। মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, আগামী প্রজন্মের দিকে তাকিয়ে বেঁচে থাকা পুকুরগুলোকে রক্ষা করতেই হবে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00