Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বারুইপুরে প্রোমোটার খুনের ঘটনায় তদন্তভার নিল সিআইডি

বারুইপুরে ছাগল চুরি সন্দেহে এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠেছিল চলতি বছরের ফেব্রুয়ারি মাসে। এবার সেই খুনের রহস্য সমাধান করতে তদন্তভার নিল সিআইডি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বারুইপুরে ছাগল চুরি সন্দেহে এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠেছিল চলতি বছরের ফেব্রুয়ারি মাসে। এবার সেই খুনের রহস্য সমাধান করতে তদন্তভার নিল সিআইডি। মৃত যুবকের পরিবারের দাবি মেনে সিআইডির গোয়েন্দারা এবার এই ঘটনার তদন্ত  করবেন।

৫০ দিন আগে ফেব্রুয়ারি মাসের ১৮ তারিখে বাঁশদ্রোণী থানা এলাকার বাঘাযতীন বিদ্যাসাগর কলোনির বাসিন্দা অভীক মুখোপাধ্যায় নামে এক যুবক বান্ধবীকে নিয়ে বারুইপুরে গিয়েছিলেন। ওইদিন রাতে তাঁকে খুন করা হয়। ছাগল চুরির সন্দেহে তাকে গ্রামবাসীরা পিটিয়ে মারেন।কিন্তু মৃত্যুর পর থেকেই অভীকের পরিবার ছাগল চুরির অভিযোগ অস্বীকার করেন। তাঁদের দাবি, পেশায় প্রোমোটার অভীক বুলেট নিয়ে ঘুরতে গিয়েছিলেন। গলায় সোনার চেন পরে, কাছে ৩৫ হাজার টাকা নিয়ে সে ছাগল চুরি করতে যায়নি। এই খুনের পিছনে অন্য কোনও কারণ রয়েছে বলে দাবি করেন ওই যুবকের পরিবার।

যুবকের মৃত্যুর পর প্রথম ঘটনার তদন্ত শুরু করে বারুইপুর থানার পুলিশ। কিন্তু অভীকের পরিবার দাবি করেন তাদের ছেলের মৃত্যুর তদন্ত করুক সিআইডি। সেই দাবি মেনে অবশেষে সিআইডির হাতে দেওয়া হল ওই খুনের তদন্তভার। সিআইডির হাতে তদন্তভার যাওয়ায় কিছুটা হলেও আশ্বস্ত তাঁরা। ছেলেকে হারিয়ে পরিবারের দাবি,এই ঘটনায় দোষীরা যেন শাস্তি পায়। সিআইডি আধিকারিকরা তদন্ত করে দ্রুত দোষীদের চিহ্নিত করবে বলে আশাবাদী ওই যুবকের পরিবার।

উল্লেখ্য এই ঘটনায় তদন্ত শুরু করে বারুইপুর থানার পুলিশ আগেই তিনজনকে গ্রেফতার করেছে। ধৃতদের মধ্যে একজন মহিলাও রয়েছে। যদিও সেই তদন্তে সন্তুষ্ট ছিলেন না অভীকের পরিবার। অন্যদিকে যে যুবতীকে সঙ্গে নিয়ে অভীক ঘুরতে গিয়েছিলেন সেই যুবতীর পরিবারের দাবি, তাঁদের মেয়ের মানসিক অবস্থা ঠিক নেই।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00