Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অন্ধ্রপ্রদেশে বাংলার ছাত্রী মৃত্যুর ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অন্ধ্রপ্রদেশে পড়তে গিয়ে রহস্যমৃত্যু বাংলার ছাত্রীর। এবার এই ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশের পরেই সিআইডি-র একটি দল মৃতা ছাত্রীর বাবার সঙ্গে কথা বলেছেন। মানবিকভাবে তদারকির জন্য মন্ত্রী অরুপ বিশ্বাসকেও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সিআইডি-এ একটি শীঘ্রই অন্ধ্রপ্রদেশ যাওয়ার কথা রয়েছে বলে জানা গিয়েছে।

টালিগঞ্জের নেতাজিনগরের বাসিন্দা ওই নাবালিকা বিশাখাপত্তনমের একটি প্রতিষ্ঠানে পড়াশোনার সূত্রে গিয়েছিল। সেখানে হস্টেলে থেকেই পড়াশোনা করছিল ওই ছাত্রী। হঠাৎই ১৪ জুলাই রাত ১১ নাগাদ হস্টেল সুপার নাবালিকার পরিবারকে ফোন করে জানান, ৪ তলার ছাদ থেকে পড়ে গিয়েছে সে। ঝাঁপ দিয়ে আত্মহত‌্যা করেছে বলে অনুমান কর্তৃপক্ষের।পরেরদিনই বিশাখাপত্তনম যান বাবা-মা। ১৬ জুলাই হাসপাতালে মেয়েটির মৃত্যু হয়। আত্মহত্যা হয় খুন করা হয়েছে বলে দাবি নাবালিকার বাবার। তাঁর মেয়ে সুস্থ ছিল কিভাবে সে মারা গেল প্রশ্ন তুলেছে পরিবার। এবার এই ঘটনাতেই সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা ইতিমধ্যেই আলোড়ন ফেলেছে দেশজুড়ে। এই পরিস্থিতিতে ভিন রাজ্যে বাংলার পড়ুয়ার মৃত্যু নয়া মাত্রা যোগ করেছে। যাদবপুরকাণ্ডেও মুখ্যমন্ত্রী মৃত নাবালকের বাবাকে নিজে ফোন করেছিলেন। সুবিচারের আশ্বাস দিয়েছিলেন। তৃণমূলের প্রতিনিধিদল নাবালকের নদীয়ার বাড়িতে গিয়ে পরিবারের পাশে ছিল। মুখ্যমন্ত্রী বরাবরই যে কোন পরিস্থিতিতে নিজে তদারকি করেন। এবারও তার অন্যথা হয়নি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00