Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাজ্যের মন্ত্রী বিধায়কদের বেতন বৃদ্ধির বিলের আলোচনা হবে ৪ ডিসেম্বর

রাজ্যের মন্ত্রী-বিধায়কদের বেতন বৃদ্ধির সংশোধনী বিল এদিন রাজ্য বিধানসভায় পেশ করা হলেও সেই নিয়ে কোনও আলোচনা বা ভোটাভুটি হয়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য বিধানসভার(West Bengal State Legislative Assembly) বাদল অধিবেশনে রাজ্যের বিধায়ক, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের বেতন বৃদ্ধির(Increase of the Salary) কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। একইসঙ্গে বিধানসভার অধ্যক্ষ ও সহ অধ্যক্ষের বেতন বৃদ্ধির কথাও জানান মুখ্যমন্ত্রী। সেই সময় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, অন্যান্য রাজ্যে বিধায়কদের বেতন বাংলার তুলনায় অনেকটাই বেশি। সেই কারণে এ রাজ্যেও বিধায়কদের পাশাপাশি মন্ত্রী, প্রতিমন্ত্রী, বিধানসভার অধ্যক্ষ ও সহ অধ্যক্ষের বেতন বৃদ্ধির কথা জানান মুখ্যমন্ত্রী। সেই লক্ষ্যেই The West Bengal Salaries and Alliance Act 1952 এবং The Bengal Legislative Assembly(Members’ Amusements) Act, 1937 সংশোধন করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই জন্যই এদিন মাত্র ১ দিনের জন্য রাজ্য বিধানসভার অধিবেশন ডাকা হয়েছিল। কিন্তু রাজ্যপাল সেই সংশোধনী বিলে সই না করায় সেই বিল নিয়ে এদিন কোনও আলোচনা হয়নি। পরিবর্তে সেই বিল নিয়ে আগামী ৪ ডিসেম্বর রাজ্য বিধানসভায় আলোচনা হবে বলে এদিন বিধানসভার অধ্যক্ষ(Assembly Speaker) বিমান বন্দ্যোপাধ্যায়(Biman Banerjee) জানিয়ে দেন।

নিয়ম অনুযায়ী, রাজ্য বিধায়কদের পাশাপাশি মন্ত্রী, প্রতিমন্ত্রী, বিধানসভার অধ্যক্ষ ও সহ অধ্যক্ষের বেতন বৃদ্ধির বিষয়টি আর্থিক বিলের মধ্যে পড়ে। আবার আর্থিক বিলে রাজ্যপালের অনুমোদন লাগে। কিন্তু পদ্ধতি মেনে বেশ কয়েকদিন আগেই রাজ্যপালের কাছে সেই নয়া বিল পাঠানো হলেও রাজ্যপাল তাতে তাঁর সন্মতিসূচক সই করেননি। কিন্তু রাজভবন থেকে বিলের ছাড়পত্র না আসায়, এদিন সেই বিল নিয়ে আর রাজ্য বিধানসভায় আলোচনা হয়নি। যদিও অধ্যক্ষ জানিয়েছেন, প্রাক্তন বিধায়ক মারা গিয়েছেন, তাই বিল নিয়ে এদিন কোনও আলোচনা হবে না। বিল নিয়ে আলোচনা হবে আগামী ৪ ডিসেম্বর। এরপরেই এদিনের রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন মুলতবি করে দেন অধ্যক্ষ।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, বেতন বৃদ্ধি সংক্রান্ত এই বিল যাতে রাজ্যপাল অনুমোদন করের দেন তার জন্য রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম রাজভবনে গিয়ে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে বৈঠকও করেছিলেন। তারপরেও রাজ্যপাল এই বেতন বৃদ্ধির বিলে সই না করায় এখন অনেকেই মনে করছেন এই বিল নিয়ে আগামী দিনে ফের রাজ্যের শাসক দল ও রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের নতুন বিবাদ বেঁধে যেতে চলেছে। এদিন নির্ধারিত সময়ের মধ্যে রাজভবন থেকে রাজ্যপালের সই করা বিলের প্রতিলিপি বিধানসভায় এসে না পৌঁছনোয় বৈঠকে বসে বিএ কমিটি। বৈঠক শেষে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানান, মন্ত্রী-বিধায়কদের বেতন বৃদ্ধির এই সংশোধনী বিল বিধানসভায় পেশ করা হলেও সেই নিয়ে কোনও আলোচনা বা ভোটাভুটি হবে না। সেই মতো রাজ্য বিধানসভায় বেতন বৃদ্ধির বিল পেশ হলেও তা নিয়ে কোনও আলোচনা হয়নি। পরে অধ্যক্ষ জানিয়ে দেন, ওই বিল নিয়ে আগামী ৪ ডিসেম্বর আলোচনা হবে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00