Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আগামী বছরের মার্চ-এপ্রিলে খুলে যাবে টালা ব্রীজ, বিধানসভায় জানালেন পূর্তমন্ত্রী

আর মাত্র কয়েকমাসের অপেক্ষা। আগামী বছরের মার্চ-এপ্রিল মাসের মধ্যেই জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে নবনির্মিত টালা ব্রিজ।

Share:

নিজস্ব প্রতিনিধি: আর মাত্র কয়েকমাসের অপেক্ষা। আগামী বছরের মার্চ-এপ্রিল মাসের মধ্যেই জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে নবনির্মিত টালা ব্রিজ। মঙ্গলবার বিধানসভায় শীতকালীন অধিবেশন চলাকালীন এই সুখবর দিলেন রাজ্যের পূর্তমন্ত্রী মলয় ঘটক। তিনি জানান, ২০২২ সালের ফেব্রুয়ারির মধ্যেই এই সেতুর কাজ পুরোপুরি শেষ করার চেষ্টা করা হচ্ছে। উল্লেখ্য, উত্তর ও দক্ষিণ কলকাতার মধ্যে সড়ক যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম ছিল টালা ব্রিজ। রেললাইনের উপরে পুরোনো বিপজ্জনক ব্রিজটি ভেঙে সম্পূর্ণ নতুন এই ব্রিজ তৈরি হচ্ছে।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি টালা ব্রিজে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। করোনা পরিস্থিতি ও লকডাউনের মধ্যেও কোভিডবিধি মেনে চলে টালা ব্রিজ ভেঙে ফেলার কাজ। যদিও রেলের তরফ থেকে নতুন ব্রিজের নকশার অনুমোদন পেতে কিছুটা সময় লেগে যায়। তবুও যুদ্ধকালীন তৎপরতায় কাজ হয়েছে টালা ব্রিজ নির্মানের। কারণ উত্তর ও দক্ষিণ কলকাতার যোগাযোদের অন্যতম প্রধান অবলম্বন ছিল টালা ব্রিজ। এখনও বিকল্প পথে চলছে গাড়ি। ২০১৯ সালের অক্টোবরে টালা সেতুর হাল পরীক্ষা করে রিপোর্ট জমা দিয়েছিলেন দেশের অন্যতম সেতু বিশেষজ্ঞ ভি কে রায়না।

এরপরই টালা ব্রিজ ভেঙে নতুন ব্রিজ তৈরির পরিকল্পনা করেছিল রাজ্য সরকার। মঙ্গলবার রাজ্যের পূর্তমন্ত্রী মলয় ঘটক বিধানসভায় দাঁড়িয়ে বলেন, আমরা চেষ্টা করছি যাতে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে টালা ব্রিজের কাজ শেষ করা যায়। তার পর মার্চ-এপ্রিলের মধ্যে এই ব্রিজের উদ্বোধন হতে পারে। এই ব্রিজ চালু হয়ে গেলে উত্তর কলকাতা এবং উত্তর শহরতলি থেকে অনেক কম সময়েই পৌঁছে যাওয়া যাবে ধর্মতলা ও দক্ষিণ কলকাতায়।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00