Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে সারপ্রাইজ ভিজিট রাজ্যপালের

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুরাধা লোহিয়ার সঙ্গে কথা বলেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের সারপ্রাইজ ভিজিটে  (Surprise Visit) রাজ্যপাল (Governor) সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ আচমকা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে (Presidency University) সারপ্রাইজ ভিজিটে যান আচার্য (Chancellor) সিভি আনন্দ বোস। 

বৃহস্পতিবার আগাম কোনও খবর ছাড়াই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে হাজির হন রাজ্যের সাংবিধানিক প্রধান। এদিন বিশ্ববিদ্যালয়ে পৌঁছে গাড়ি থেকে নেমে সোজা বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রবেশ করেন। সেখানে গিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুরাধা লোহিয়ার সঙ্গে কথা বলেন তিনি। শিক্ষার পরিকাঠামো, পঠন পাঠন-সহ বিভিন্ন বিষয় নিয়ে উপাচার্যের সঙ্গে তিনি কথা বলেন বলে সূত্রের খবর। পাশাপাশি ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন বিশ্ববিদ্যালয়ের আচার্য সিভি আনন্দ বোস।

অন্যদিকে এদিন রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্যকে কাছে পেয়ে বিক্ষোভে সামিল হয় সিপিএম এর ছাত্র সংগঠন এসএফআই। জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবিতে এসএফআই রাজ্যপালের সামনে বিক্ষোভ দেখায়। একইসঙ্গে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবিও তোলে বিক্ষোভকারী ছাত্রছাত্রীরা। প্রসঙ্গত এর আগে কলকাতা বিশ্ববিদ্যালয়ে সারপ্রাইজ ভিজিটে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। গত ১০ এপ্রিল সারপ্রাইজ ভিজিট করেন রাজ্যপাল। পূর্ব নির্ধারিত সূচি ছাড়াই হঠাৎ কলকাতা বিশ্ববিদ্যালয়ে চলে যান তিনি। জাতীয় শিক্ষানীতি নিয়ে আলোচনাও করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00