Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বুধের পর বৃহস্পতিতেও দিল্লিতে ইডি দফতরে হাজিরা সুকন্যার

বুধবারের পর বৃহস্পতিবারও ইডি’র সদর দফতরে হাজিরা দিলেন অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডল এদিন সকাল সাড়ে দশটা নাগাদ ইডির অফিসে পৌঁছন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লিতে ইডির দফতরে হাজিরা দিলেন অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডল। বুধবারের পর বৃহস্পতিবারও ইডি’র সদর দফতরে হাজিরা দিলেন তিনি। এদিন সকাল সাড়ে দশটা নাগাদ দিল্লিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে পৌঁছন কেষ্ট-কন্যা।

ইডি সূত্রে জানা গিয়েছে, বুধবার সুকন্যা মণ্ডলকে জিজ্ঞাসাবাদে সদুত্তর মেলেনি। মূলত অনুব্রত মণ্ডলের কন্যার বিপুল পরিমাণ সম্পত্তির উৎস কী তা জানতে চাইছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। বুধবার এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলেও সুকন্যা মণ্ডলের তরফে যথাযথভাবে জানানো হয়নি বলে দাবি ইডির। আর সেই কারণে আবার তার পরদিন অর্থাৎ বৃহস্পতিবার তাঁকে ডেকে পাঠানো হয়েছে। এদিন সকাল সাড়ে দশটা নাগাদ সুকন্যা দিল্লিতে ইডির সদর দফতরে পৌঁছন। তাঁর হাতে ছিল বেশকিছু নথিপত্রের ফাইল। সূত্রের খবর, এদিন জিজ্ঞাসাবাদের গোটা পর্বটি ভিডিও রেকর্ড করা হবে। সায়গল হোসেনের মুখোমুখি বসিয়ে এদিন অনুব্রত-কন্যাকে জিজ্ঞাসাবাদ করতে পারেন তদন্তকারীরা। অন্যদিকে বৃহস্পতিবার অনুব্রত মণ্ডলের চ্যাটার্ড অ্যাকাউন্ট্যান্ট মনীশ কোঠারিকেও ডেকে পাঠানো হয়েছে ইডির দফতরে।

প্রসঙ্গত এর আগে গরু পাচার মামলায় টাকা লেনদেন সংক্রান্ত বিষয়ে জানার জন্য গত ২৭ অক্টোবর সুকন্যা মণ্ডলকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কিন্তু সেবার ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি হাজিরা এড়ান। এরপর ২৭ অক্টোবর রাতেই ইডির তরফে সুকন্যা মণ্ডলকে জানিয়ে দেওয়া হয়, ২ নভেম্বর দিল্লিতে ইডির দফতরে এসে হাজিরা দিতে হবে তাঁকে। তদন্তকারী সংস্থার সেই নির্দেশ মেনে বুধবার দিল্লিতে ইডির সদর দফতরে হাজিরা দেন সুকন্যা মণ্ডল।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00