Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিকিনি-কাণ্ডে কর্তৃপক্ষের বিরুদ্ধে এবার আন্দোলনে সেন্ট জেভিয়ার্সের পড়ুয়ারা

পোস্টারে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, ‘জেভিয়ার্স (St. Xaviers University) কর্তৃপক্ষের পিতৃতান্ত্রিক সিদ্ধান্তের বিরুদ্ধে গর্জে উঠুন।’

Share:

নিজস্ব প্রতিনিধি: সাঁতারের পোশাক পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দেওয়ার কারণে অধ্যাপিকাকে ‘বরখাস্তের’ প্রতিবাদে এবার আন্দোলনে নামল সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। আন্দোলনে যেমন রয়েছে বর্তমান পড়ুয়ারা, তেমনি রয়েছে এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন পড়ুয়ারাও। ইতিমধ্যে ঘটনার নিন্দা জানিয়ে একটি পিটিশনে সই করেছে  ১৩ হাজার মানুষ। সেই পিটিশন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে পাঠানো হয়েছে। সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার দাবি জানানো হয়েছে সেই পিটিশনে।

নিউটাউনের সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় চত্বরে ওই অধ্যাপিকাকে ‘বরখাস্তের’ প্রতিবাদ জানিয়ে পোস্টার দেয় ছাত্রছাত্রীরা। সেই পোস্টারে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, ‘জেভিয়ার্স (St. Xaviers University) কর্তৃপক্ষের পিতৃতান্ত্রিক সিদ্ধান্তের বিরুদ্ধে গর্জে উঠুন।’ বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, এই আন্দোলনে সামিল হয়েছে মূলত সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের কলা এবং সমাজ বিজ্ঞানের ছাত্রছাত্রীরা। তাছাড়াও আন্দোলনে অংশ নিয়েছে প্রাক্তন পড়ুয়ারাও। তাঁদের দাবি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই অধ্যাপিকাকে নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছে তা ভুল হয়েছে। শুধু পড়ুরারা আন্দোলনে সামিল হয়েছে তা নয়, ইতিমধ্যে রাজ্যের বুদ্ধিজীবীদের একাংশ এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে খোলা চিঠি লেখারও সিদ্ধান্ত নিয়েছেন বলে সূত্রের খবর।

প্রসঙ্গত সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপিকার বিকিনি পরা ছবি দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়া। সেই ছবি ওই পড়ুয়ার বাবাও দেখে। এরপর ওই পড়ুয়ার বাবা বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ে ওই অধ্যাপিকার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তলব করা হয় অধ্যাপিকাকে। কেন তিনি বিকিনি পরে সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করেছেন তা নিয়ে তাঁকে জবাবদিহি করতে হয়। বিষয়টি নিয়ে ওই অধ্যাপিকা দাবি করেন, সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটিতে যোগ দেওয়ার আগে ওই ছবিগুলি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামের স্টোরিতে দিয়েছিলেন। যা মাত্র ২৪ ঘণ্টার জন্য দেখা যায়। একইসঙ্গে তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ‘প্রাইভেট’ করা রয়েছে যা যে কেউ চাইলেই তাঁর ছবি দেখতে পারেন না বলে দাবি করেন ওই অধ্যপিকা। কিন্তু সেসব কথায় কোনও কর্ণপাত না করে তাঁকে ‘চাকরি’ থেকে সরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন ওই অধ্যাপিকা। এবার সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে নাগরিক সমাজের পাশাপাশি সরব হলেন সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00