Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সমুদ্রের ৬ মিটার গভীরে যাবে গবেষণাযান, প্রযুক্তির নয়া পথে গার্ডেনরিচ!

Share:

নিজস্ব প্রতিনিধি:   কলকাতার মুকুটে যুক্ত হল এক নয়া পালক। প্রযুক্তির নিরিক্ষে আরও এক ধাপ এগিয়ে থাকল গার্ডেনরিচ।  গত ২৯ নভেম্বর এক গবেষণাযানের নির্মাণকাজ শুরু করল তারা। গত ১৬ জুলাই এই নির্মাণ নিয়ে একটি চুক্তি হয় জিআরএসই এবং ভারত সরকারের ভূবিজ্ঞান মন্ত্রকের অধীনস্থ সংস্থা এনসিপিওআরের সাথে । সংস্থা সূত্রে খবর,  এই গবেষণাযান তৈরি করতে খরচ পড়বে ৮৪০ কোটি টাকা। এই জাহাজটি ৮৯.৫ মিটার লম্বা এবং ১৮.৮ মিটার চওড়া। গভীরতা ১২.৫ মিটার। ওজন ৫ হাজার ৯০০ টন। 

সূত্রের খবর,  সমুদ্রের নিচে সর্বোচ্চ ৬ হাজার মিটার পর্যন্ত নামতে পারবে এই গবেষণাযান। এই ওআরভি তথা গবেষণাযানটি একবার নির্মিত হয়ে গেলে তা বহু গুরুত্বপূ্র্ণ কাজে ব্যবহৃত হবে বলে মনে করা হচ্ছে। উপকূলবর্তী অঞ্চল ও সমুদ্রের গভীরে জিওফিজিক্যাল সিসমিক সার্ভের পাশাপাশি নমুনা সংগ্রহের মতো নানা কাজেই সিদ্ধহস্ত হবে এই জাহাজ। ওয়াকিবহাল মহলের একাংশের মতে, রাষ্ট্রায়ত্ত সংস্থা গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের এই সিদ্ধান্তের দরুন অনেক বড় অগ্রগতি হবে ভারতের। 

উল্লেখ্য, ২৯ নভেম্বর জাহাজটির ‘স্টিল কাটিং’ উপলক্ষে উপস্থিত ছিলেন ভূবিজ্ঞান মন্ত্রকের সচিব ড. এম রবিচন্দ্রন, জিআরএসই-র অবসরপ্রাপ্ত সভাপতি ও ম্যানেজিং ডিরেক্টর পি আর হরি সহ বিশিষ্টরা। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00