Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শিশুদের প্রতিবন্ধকতার সার্টিফিকেট পাওয়ার পদ্ধতি সহজ করছে রাজ্য

প্রতিবন্ধকতার মাত্রা কত, তা বিচার করেই সার্টিফিকেট দেওয়া হয়। কিন্তু সেই সার্টিফিকেট পাওয়ার পদ্ধতি অতি জটিল। তা এবার সরল করছে রাজ্য সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: কোনও শিশুর শারীরিক বা মানসিক প্রতিবন্ধকতা থাকলে, তা চিহ্নিত করা হয় সরকারিভাবে। সেই প্রতিবন্ধকতার মাত্রা কত, তা বিচার করেই সার্টিফিকেট(Children Handicaped Certificate) দেওয়া হয়। কিন্তু সেই সার্টিফিকেট পাওয়ার পদ্ধতি অতি জটিল। তা এবার সরল করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার(State Government)। সেই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। রাজ্যের শিশু ও নারীকল্যাণ দফতর সূত্রে তেমনটাই জানা গিয়েছে।

আরও পড়ুন মার্চ মাসে দেশে বেকারত্বের হার ৭.৮, বাংলায় মাত্র ৪.৮

জানা গিয়েছে, রাজ্যে যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি আছে, সেখানে শিশুর শারীরিক ও মানসিক স্বাস্থ্য দেখভাল করার পরিকাঠামো রয়েছে। রাজ্য সরকার সেখানে দিনে ১.২ লক্ষ শিশুর দেখভাল করছে। প্রতিবন্ধকতাযুক্ত শিশুদের অন্যতম সমস্যা অটিজম(Autism)। কোনও শিশু এই রোগের শিকার কি না, তা জানা যায় তার জন্মের ১৮ মাসের মধ্যেই। যদি গোড়া থেকেই চিকিৎসা করানো যায়, তাহলে সমস্যা অনেকটাই কাটিয়ে ওঠা যায়।

আরও পড়ুন সরকারি কর্মীদের স্বাস্থ্যপ্রকল্পের সুযোগ বাড়ালেন মমতা

অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে(Anganwadi Center) বৌদ্ধিক বিকাশ মাপার যন্ত্র আছে। সেই মাপকাঠিতে কোনও শিশু যদি গড় মাত্রার নীচে থাকে, সেক্ষেত্রে তার জন্য বিশেষ যত্ন নেওয়া হয়। অটিজম সহ অন্যান্য সমস্যায় শিশুদের যত্নের জন্য বাংলার জেলায় জেলায় ‘আর্লি ইন্টারভেনশন সেন্টার’ গড়ে তোলা হয়েছে। এখানে শিশুদের ধারাবাহিকভাবে চিকিৎসা করা হয়। এরাজ্যে মোট ২৪টি সেন্টার আছে। সেখানে সুষ্ঠু চিকিৎসা ও পরিকাঠামো উন্নয়নের জন্য আরও বেশি আর্থিক সাহায্যের প্রয়োজন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00