Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ট্যাক্সি থামিয়ে প্রাণনাশের হুমকি, মেটিবুরুজে রাস্তা থেকে ছিনতাই তিন লক্ষ  টাকা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হাওড়া থেকে  ট্যাক্সি  নিয়ে মেটিবুরুজে ব্যবসায়ের জিনিসপত্র  কিনতে যাচ্ছিলেন এক ব্যবসায়ী। তার সঙ্গে ছিলেন আরও চারজন। আক্রা রোডে ‘ন্যাশনাল আই কেয়ার’ হাসপাতালের সামনে ট্যাক্সি আসতেই পথ আগড়ে দাঁড়ান চারজন  দুষ্কৃতী। এরপরেই তারা ট্যাক্সিতে থাকা চারজনকে হুমকি দেওয়া শুরু করে। শুধু তাই নয় ব্যবসায়ীকে  প্রাণনাশের হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

শনিবার বিকেলে হাওড়া থেকে ট্যাক্সি নিয়ে মেটিবুরুজে ব্যবসায়ের জিনিসপত্র  কিনতে যাচ্ছিলেন ৩৭ বছরের রামকুমার রায়। তাঁর সঙ্গে ছিল আরও চারজন। ব্যবসায়ী জানিয়েছেন, মেটিবুরুজ হাটে যাওয়ার পথে আচমকাই তাদের ট্যাক্সি আটকায় চারজন  দুষ্কৃতী। এরপর তাদেরকে হুমকি দেওয়া শুরু করে। ভয় পেয়ে রামকুমারের এক সঙ্গী ট্যাক্সি থেকে নেমে পালিয়ে যায়। এরপরেই ব্যবসার জন্য আনা টাকা রামকুমারের কাছ থেকে ছিনতাই করে পালিয়ে যায়  দুষ্কৃতীরা। প্রায়  তিন লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে পালায় চার জন। 

জানা গিয়েছে, রামকুমার হলেন বিহারের বাসিন্দা। তিনি মেটিবুরুজে আসছিলেন ব্যবসার জিনিস কিনতে। আর সেইসময় ঘটল এমন অঘটন। তবে এই ঘটনার খবর পেয়ে নড়েচড়ে বসল পুলিশ। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখিয়ে অভিযুক্তদের চিহ্নিত করা হয়।  কয়েকঘণ্টার মধ্যে তাদেরকে আটক করে পুলিশ। ইতিমধ্যেই ধৃতদের জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে পুলিশ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00