Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সাড়ে পাঁচশো কোটি টাকা বিনিয়োগে উপনগরী হবে রাজারহাটে

বেসরকারি সংস্থার উদ্যোগে এই স্কিল ডেভেলপমেন্ট উপনগরী তৈরি করা হবে বলে জানা গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজারহাটে গড়ে তোলা হবে উপনগরী। সাড়ে পাঁচশো কোটি টাকা বিনিয়োগে উপনগরী গড়ে তোলার জন্য ইতিমধ্যে মন্ত্রিসভার ছাড়পত্রও মিলেছে। বেসরকারি সংস্থার উদ্যোগে এই স্কিল ডেভেলপমেন্ট উপনগরী তৈরি করা হবে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার স্ট্যান্ডিং কমিটি রাজারহাটে এই উপনগরী তৈরির জন্য ৭২ একর জমি বরাদ্দ করেছে। সত্যম হোম ডেভেলপমেন্ট নামের সংস্থা এই নয়া উপনগরী তৈরি করবে। যার থিম হবে স্বাস্থ্য। নবান্ন সূত্রের খবর, এই নতুন উপনগরীতে আবাসনের পাশাপাশি নার্সিং কলেজ, প্যারা মেডিক্যাল কলেজ তৈরি করা হবে। পাশাপাশি চিকিৎসা সংক্রান্ত কাজে দক্ষ কর্মী তৈরির লক্ষ্যে প্রশিক্ষণ দেওয়া হবে। রাজারহাটে এই উপনগরীতে তৈরি হওয়া আবাসনের ২৫ শতাংশ অর্থনৈতিকভাবে পশ্চাদপদ শ্রেণীর মানুষের জন্য বরাদ্দ রাখতে হবে। নির্মিত হতে চলা উপনগরীর ডেভেলপমেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে থাকছে অম্বুজা নেওটিয়া গোষ্ঠী।

অন্যদিকে মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আরও সিদ্ধান্ত নেওয়া হয়, লিজে নেওয়া সরকারি জমি ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠানের কাছে বন্ধক রাখতে রাজ্য সরকারের কাছে অনুমতি নিতে হলে ফি দিতে হবে। আবাসন, শিল্প বা বাণিজ্যিক কাজে দীর্ঘ মেয়াদী লিজের ভিত্তিতে নেওয়া সরকারি জমির ক্ষেত্রেই এই নীতি চালু করছে নবান্ন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00