Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ইডির উপরে হামলার ঘটনায় গ্রেফতার শাহজাহানের ভাই আলমগীর

Share:

নিজস্ব প্রতিনিধি: সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপরে হামলার ঘটনায় শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীরকে গ্রেফতার করল সিবিআই। তার সঙ্গেই গ্রেফতার করা হয়েছে হামলায় অভিযুক্ত মাফুজার মোল্লা ও সিরাজুল মোল্লা। শনিবার রাতে দীর্ঘ জেরার পরে তিন জনকে গ্রেফতার করেন সিবিআইয়ের তদন্তকারীরা। এ নিয়ে ইডির উপরে হামলার ঘটনায় শেখ শাহজাহান-সহ মোট ৭ জনকে গ্রেফতার করল সিবিআই।

রেশন দুর্নীতির তদন্তে গত ৫ জানুয়ারি সন্দেশখালির সরবেড়িয়ায় বহিষ্কৃত তৃণমূল নেতা শেখ শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে জনরোষের মুখে পড়েন ইডির আধিকারিকরা। গ্রামবাসীদের তাড়া খেয়ে পালিয়ে বাঁচেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ওই ঘটনা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য রাজনীতি। দীর্ঘ ৫৫ দিন পলাতক থাকার পরে রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হন শেখ শাহজাহান। চলতি মাসের শুরুতেই ইডির উপরে হামলার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশেই সিআইডির হেফাজত থেকে ইডির উপরে হামলার মূল অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়েছিল সিবিআই।

এদিন সকালে ওই হামলার ঘটনায় জেরার জন্য শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর, মাফুজার মোল্লা ও সিরাজুল মোল্লাকে তলব করেছিল সিবিআই। ওই তলবে সাড়া দিয়ে নিজাম প্যালেসে হাজির হয়েছিলেন তিন জনেই। সকাল থেকে দফায় দফায় জেরা করা হয়। জেরা শেষে রাতে গ্রেফতারের সিদ্ধান্ত নেন সিবিআই আধিকারিকরা। এদিন রাতেই ধৃত তিনজনকে স্বাস্থ্য পরীক্ষার জন্য জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হবে। আগামিকাল রবিবার আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চাইবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00