Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘করের টাকার আধাআধি ভাগ চাই’, অর্থ কমিশনকে স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: ষোড়শ অর্থ কমিশনের সদস্যদের সঙ্গে বৈঠকে ফের একবার মোদি সরকারের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগ তুলে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে করের টাকার অর্ধেক ভাগাভাগিরও দাবি জানিয়েছেন তিনি। যদিও বিষয়টি তাঁদের এক্তিয়ারভুক্ত নয় জানিয়ে দায় এড়ানোর চেষ্টা চালিয়েছেন অর্থ কমিশনের প্রতিনিধিরা।

মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টা নাগাদ নবান্নে পৌঁছন অর্থ কমিশনের সদস্যরা। নবান্ন সভাঘরে শুরু হয় বৈঠকে। মুখ্যমন্ত্রী ছাড়াও রাজ্য সরকারের তরফে ছিলেন ১২ জন মন্ত্রী। সূত্রের খবর, বৈঠকে অর্থ কমিশনের কাছে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী। বিভিন্ন তথ্য তুলে ধরে বলেন, ‘দেশের সব রাজ্যের মধ্যে বাংলা কৃষিতে এক নম্বর । আলু চাষে দু’নম্বর । সবজি উৎপাদনে এক নম্বর । তারপরেও কেন্দ্রীয় সাহায্য থেকে বঞ্চিত হচ্ছে।’ সড়ক যোজনা নিয়ে গত কয়েক বছর ধরেই কেন্দ্র-রাজ্য সঙ্ঘাত চলছে। ওই প্রসঙ্গ উত্থাপন করে অভিযোগের সুরে মমতা বলেন, ‘রাস্তা করার টাকা এখনও দেওয়া হয়নি । আমরা নিজেদের টাকাতেই রাস্তা করছি । একশো দিনের কাজের টাকাও দেওয়া হয়নি । কেন্দ্রীয় বঞ্চনার পর ১০০ দিনের কাজে নিযুক্ত কর্মীদের নিয়ে রাজ্য নিজস্ব প্রকল্প চালু করেছে। সেই কর্মশ্রী প্রকল্পে শ্রমিকদের পুরো মজুরি মেটাচ্ছে রাজ্য। আবাস যোজনার কিছুই দেওয়া হয়নি । ১২ লক্ষেরও বেশি মানুষ বঞ্চিত।’ হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা হিসাবে স্বীকৃতি না দেওয়া নিয়েও ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী।

কেন্দ্রের কাছ থেকে বকেয়া পাওনার পাশাপাশি নিয়মিত আর্থিক সাহায্য পেলে সামাজিক প্রকল্পগুলি ভালভাবে এগিয়ে নিয়ে যাওয়া যাবে বলেও অভিমত ব্যক্ত করেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও অর্থ কমিশনের প্রতিনিধিরা জানান, ‘তাঁরা শুধুমাত্র করের অর্থের বিষয়টি দেখভাল করেন। কেন্দ্রীয় বকেয়া বা কেন্দ্র থেকে প্রাপ্ত টাকা রাজ্যকে দেওয়া তাঁদের আওতাভুক্ত নয়। তবে কেন্দ্রের কাছে রাজ্যের এই বার্তা পৌঁছে দেবেন।’ এর পরেই করের টাকা ৫০:৫০ অনুপাতে ভাগ করার দাবি জানান মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘রাজ্য থেকেই কেন্দ্র কর আদায় করে। অথচ রাজ্যকে মাত্র ৪১ শতাংশ হারে টাকা দেয়। এবার বাড়িয়ে তা ৫০ শতাংশ করা হোক।’ –

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00