Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শান্তিপ্রসাদ ও অশোককে ১৭ অগস্ট পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ আদালতের

স্কুল সার্ভিস কমিশনের উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা এবং অশোক সাহা, দুজনকেই ১৭ অগস্ট পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

Share:

নিজস্ব প্রতিনিধি: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে নেমে বুধবারই স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা এবং অশোক সাহাকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বুধবার গ্রেফতার করার পর এসএসসির দুই কর্তাকে বৃহস্পতিবার আলিপুরের সিবিআই আদালতে পেশ করা হয়। এদিন আদালতে তুলে সিবিআইয়ের তরফে ধৃতদের সাতদিনের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়। সিবিআইয়ের সেই আবেদন মঞ্জুর করেছে আদালত। দু’জনকেই ১৭ অগস্ট পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার আলিপুরের সিবিআই আদালতে শান্তিপ্রসাদ সিনহা ও অশোক সাহাকে পেশ করে সিবিআই। এদিন আদালতে সিবিআইয়ের আইনজীবী দাবি করেন, স্কুলে নিয়োগের ক্ষেত্রে ‘বৃহত্তর ষড়যন্ত্র’ হয়েছে। একইসঙ্গে সিবিআইয়ের আইনজীবী আদালতে আরও বলেন, অনেক প্রভাবশালী এই নিয়োগ দুর্নীতিতে জড়িত রয়েছে। পাশাপাশি নিয়োগে কোনও নিয়ম মানা হয়নি বলেও এদিন আদালতে সওয়াল করেন তিনি।

বৃহস্পতিবার আদালতে সিবিআইয়ের তরফে আরও বলা হয়, নিয়োগ প্রক্রিয়ার মধ্যে কোনও স্বচ্ছতা ছিল না। পাশাপাশি এটিকে বৃহত্তর ষড়যন্ত্র বলে এর সঙ্গে আর কারা জড়িত তা জানতে শান্তিপ্রসাদ সিনহা ও অশোক সাহাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন বলে দাবি করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। উল্লেখ্য এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই’এর তরফে যে এফআইআর দায়ের করা হয়েছিল সেখানে শান্তিপ্রসাদ সিনহার নাম ছিল প্রথম স্থানে। চতুর্থ স্থানে নাম ছিল অশোক সাহার। সিবিআইয়ের দাবি নিয়োগ নিয়ে দুজনকেই জিজ্ঞাসাবাদ করার সময় অসঙ্গতি ধরা পড়ে তাঁদের বয়ানে। সিবিআইয়ের দাবি, তথ্য গোপন করছিলেন তাঁরা। এরপর দু’জনকেই গ্রেফতার করার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00