Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সোমবার পর্যন্ত ইডি হেফাজতে শান্তিপ্রসাদ সিনহা

Share:

নিজস্ব প্রতিনিধি : নিয়োগ দুর্নীতি মামলায় আগামী সোমবার পর্যন্ত স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহাকে ইডি হেফাজতে নেওয়ার নির্দেশ দিল আদালত। এর আগে এই মামলায় ২০২২ সালের অগস্ট মাসে শান্তিপ্রসাদ সিনহাকে গ্রেফতার করে সিবিআই। এরপর শান্তি প্রসাদের বাড়ি থেকে ৫০ লক্ষ টাকা, দেড় কেজি সোনা ও একাধিক নথি উদ্ধার করা হয়।

নিয়োগ দুর্নীতি মামলায় গত সোমবার শান্তিপ্রসাদ সিনহাকে জেল থেকে গ্রেফতার করে ইডি। এরপর বুধবার তাঁকে আদালতে তোলা হয়। এদিন বিচারপতি ইডি আধিকারিকদের উদ্দেশ্যে প্রশ্ন করেন, তদন্ত তো অনেকটাই হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে শান্তিপ্রসাদকে নিজেদের হেফাজতে নিয়ে রোমাঞ্চকর কিছু কি পাওয়ার আশা করছেন আধিকারিকরা? এর প্রেক্ষিতে ইডি আধিকারিকরা শান্তিপ্রসাদকে নিজেদের হেফাজতে রাখার বিষয়ে যুক্তি দেখান। এদিন আদালতের তরফে এসএসসিপ প্রাক্তন উপদেষ্টাকে সোমবার পর্যন্ত ইডি হেফাজতে রাখার নির্দেশ দেয়।

ইতিমধ্যে সিবিআইয়ের তরফে শান্তিপ্রসাদের সন্তোষপুরের ফ্ল্যাটে তল্লাশি চালানো হয়। সেই ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে সোনা, নগদ টাকা ও নথি ছাড়াও ১৫০০ চাকরিপ্রার্থীর নামের তালিকা পাওয়া গিয়েছে। আরেকটি সম্পত্তি সংক্রান্ত নথিও পাওয়া গিয়েছে। সেই নথিতে শান্তিপ্রসাদ ও তাঁর স্ত্রীর নামও পাওয়া গিয়েছে। এর আগে বিভিন্ন সময়ে সিবিআইয়ের করা মামলায় জামিনের আবেদন করেছিলেন শান্তিপ্রসাদ। কিন্তু সেই জামিনের আবেদন খারিজ হয়ে যায়।

 

 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00