Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কর আদায়ে ডাহা ফেল একাধিক গ্রাম পঞ্চায়েত, প্রকাশ্যে তথ্য

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের বুকে সাধারন মানুষদের জন্য একাধিক জনকল্যানকর প্রকল্প গ্রহন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে কেন্দ্র থেকে আবাস যোজনায় বাড়ি দেওয়ার আশ্বাস দিলেও বাড়ি না দেওয়ায় সেই দায়িত্বও নিজের কাঁধে তুলে নিয়েছে রাজ্য। তার জন্য রাজত্বেও টান পড়েছে বেশ। এবার সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যে কর আদায়ে উদাসীনতার ছবিটা প্রকাশ্যে এল। প্রকাশিত তথ্যে জানা গিয়েছে একাধিক গ্রাম পঞ্চায়েত কর জমা পড়েনি।

বিভিন্ন জেলা প্রশাসন সূত্রে খবর, প্রকাশিত ২০২৩-২৪ অর্থবর্ষে কাজের বার্ষিক মূল্যায়ন বা অ্যানুয়াল পারফরমেন্স রিপোর্টে দেখা গিয়েছে, এক টাকাও কর আদায় না করতে পারা পঞ্চায়েতগুলির মধ্যে ২৩টিই রয়েছে পুরুলিয়া জেলায়। ঘাগড়া, গুনিয়ারা, বাগদা, দুরকু, মানারা, সানতুরি, বুড়িবান্ধের মতো গ্রাম পঞ্চায়েতগুলি রয়েছে এই তালিকায়। এছাড়া, ঝাড়গ্রাম, কোচবিহার ও দক্ষিণ ২৪ পরগনা জেলার পঞ্চায়েতের নাম রয়েছে তালিকায়। যেমন, ঝাড়গ্রামের আমারদা এবং সরিয়া, দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার ব্লকের অঞ্চনা, কোচবিহারের বলরামপুর ২ গ্রাম পঞ্চায়েত।

প্রশাসন সূত্রে খবর, কেন কর আদায় হল  না সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলে অনেকেই রাজনৈতিক কারন দেখিয়ে এড়িয়ে গিয়েছেন। তাই তড়িঘড়ি সমস্যা কাটিয়ে এসব এলাকায়ও কর আদায় সুনিশ্চিত করতে রাজ্যস্তরের আধিকারিকদের প্রতিনিধি দল পাঠানো হচ্ছে বলে খবর। কর আদায়ে সফল হলেও বিগত অর্থবর্ষের তুলনায় ২০২৩-২৪-এ নিজস্ব আয় ০.৫ শতাশের বেশি বাড়াতে ব্যর্থ হয়েছে রজ্যের ৩৫১টি গ্রাম পঞ্চায়েত। বাদবাকি পঞ্চয়েতগুলি বিভিন্ন কাজের মাধ্যমে আগের বছরের তুলনায় নিজস্ব আয় প্রায় ১০ শতাংশ করে বৃদ্ধি করতে পেরেছে। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00