Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফুটবল খেলে মহানগরীর রাস্তায় প্রতিবাদে গর্জে উঠল তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার বিধান সরণিতে পাকা রাস্তার ওপর ফুটবল খেললেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। একই সঙ্গে ফুটবলে পা মেলান সায়নী ঘোষ(Sayani Ghosh) সহ অন্যান্য তৃণমূল নেতা – কর্মীরা।গত ২৪ শে ডিসেম্বর বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার স্বামী বিবেকানন্দকে নিয়ে যে বিতর্কিত মন্তব্য করেছেন তার প্রতিবাদে আজ দক্ষিণ এবং উত্তর কলকাতা জুড়ে ধিক্কার মিছিল বের করে তৃণমূল কংগ্রেস।ওই ধিক্কার মিছিলের আগে খেলা হবে স্লোগানকে সামনে রেখে ফুটবল নিয়ে প্রতিবাদে সামিল হন তৃণমূলের নেতা মন্ত্রী ও কর্মীরা।

উত্তর কলকাতায় মিছিলের নেতৃত্বে দেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা(Minister Sashi Panja)। মিছিলটি উত্তর কলকাতার শ্যামবাজার থেকে বের হয়ে হাতিবাগান পেরিয়ে বিবেকানন্দ রোডে স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে পর্যন্ত যায়। অপরদিকে,দক্ষিণ কলকাতার ধিক্কার মিছিলে মিছিলের নেতৃত্ব দেন তৃণমূল নেতা সায়ন দেব চট্টোপাধ্যায়(Sayandeb Chattapadhay)।

এছাড়া উপস্থিত ছিলেন ৭০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসীম বোস। উপস্থিত ছিলেন ৮৩নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রবীর মুখার্জি। ভবানীপুরের পূর্ণ সিনেমা হলের(Purna Cinema Hall) সামনে থেকে ধিক্কার মিছিল শুরু হয় । মিছিল যায় হাজরা মোড় পর্যন্ত। দুটি মিছিলে তৃণমূল কর্মীদের হাতে ছিল স্বামী বিবেকানন্দের ছবি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00