Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

উল্টোডাঙ্গা ফ্লাইওভারে ভয়ংকর পথ দুর্ঘটনা

Share:

নিজস্ব প্রতিনিধি:শনিবার রাতে ভয়ংকর দুর্ঘটনা ঘটলো উল্টোডাঙ্গা ফ্লাইওভারে। কলকাতা (Kolkata)থেকে বিমানবন্দর মুখী একটি দামি গাড়ি দ্রুতগতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। গাড়িতে এক যুবক ও এক যুবতী ছিলেন। স্থানীয় মানুষের দাবি, দুজনেই মদ্যপ অবস্থায় ছিলেন। তাদের উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই দুর্ঘটনার দরুন ফ্লাইওভারে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের(Flyover) ওপরেই উল্টে যায় চার চাকা গাড়ি। গাড়িতে থাকা যুবক-যুবতীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে খবর, অত্যন্ত দ্রুতগতিতে কলকাতার দিক থেকে বিমানবন্দরের(Airport) দিকে যাচ্ছিলে একটি প্রাইভেট চারচাকা গাড়ি। উল্টোডাঙ্গা ফ্লাইওভারে উঠে কিছুটা এগোলেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, এরপর দুবার পালটি খেয়ে উল্টে যায় গাড়িটি। বিকট শব্দ শুনে স্থানীয় মানুষজন ফ্লাইওভারের ওপরে গেলে দেখতে পায় উল্টানো অবস্থায় পড়ে আছে চার চাকা গাড়িটি। এরপর পুলিশকে(Police) খবর দেওয়া হয়। গাড়ির মধ্যে থাকা যুবক ও যুবতীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, গাড়ির মধ্যে থাকা যুবক-যুবতী দুজনেই মদ্যপ অবস্থায় ছিল। গোটা বিষয়টি পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। গাড়িটি উদ্ধার করে পুলিশ(Police) নিয়ে গিয়েছে। ওই ফ্লাইওভারে ক্লোজসার্কিট(CCTV) ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে ,রাতের শহরে মদ্যপ অবস্থায় বেগতিক গাড়ি চলাচল রুখতে ট্রাফিক পুলিশ প্রতিনিয়ত অভিযান চালিয়ে থাকে ।বিশেষ করে শনিবার ও রবিবার ছুটির দিনে এই নজরদারি জোরদার করা হয়। কিন্তু সন্ধ্যের পরেই উল্টোডাঙা ফ্লাইওভারের এই ভয়ঙ্কর দুর্ঘটনা নিয়ে চিন্তিত বিধাননগর কমিশনারেট ও কলকাতা পুলিশ।

 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00