Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফের দুর্ঘটনা মা উড়ালপুলে, ব্যস্ত দিনে ব্যাহত যান চলাচল

Share:

নিজস্ব প্রতিনিধি: বুধবারের ব্যস্ত সকালে পথ দুর্ঘটনার(Road Accident) জেরে ব্যহত হল মা উড়ালপুলের(Ma Flyover) স্বাভাবিক যান চলাচল। এদিন সকালে সায়েন্স সিটির(Science City) কাছে‌‌ দ্রুতগতিতে ধেয়ে আসা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এক ট্যাক্সির পিছনে ধাক্কা মারে। দুর্ঘটনার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়িটির সামনের অংশ। জখম হয়েছেন গাড়ির চালকও। তবে আঘাত গুরুতর নয়। চিকিৎসার জন্য তাঁকে ন্যাশনাল মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুনঃ ‘আমি কোনও সাধ্বী নই’। ২ লাখি ব্যাগ ব্যবহার নিয়ে ডিগবাজি খেলেন জয়া কিশোরী

দুর্ঘটনার জেরে স্বাভাবিকভাবেই সপ্তাহের ব্যস্ততম এক দিনে কিছুক্ষণের জন্য ব্যাহত হয় স্বাভাবিক যান চলাচল। তবে পুলিশের চেষ্টায় আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে। যান চলাচলের প্রক্রিয়া স্বাভাবিক করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ওই গাড়ির চালক কোনওভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর গাড়িটি এক ট্র্যাক্সির পিছনে এসে ধাক্কা মারলে দুমড়ে মুচড়ে যায় গাড়ির সামনের অংশ। এই ঘটনা উদ্দেশ্যপ্রণোদিত নয় বলেই অনুমান করা হচ্ছে।

আরও পড়ুনঃ আসানসোল পুরনিগম থেকে উধাও ৪০ লক্ষ টাকা, অভিযোগ দায়ের সাইবার সেলে

গাড়ির চালককে চিকিৎসার জন্য হাসপাতালে পৌঁছে দেওয়ার পাশাপাশি ওই গাড়িটি আটক করেছে ময়দান থানার পুলিশ। কিভাবে এই দুর্ঘটনা ঘটল সেই বিষয়ে চলছে তদন্ত। পুলিশের তৎপরতায় দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি সরিয়ে ফেলার পরই যান চলাচল স্বাভাবিক হয়েছে। তবে ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মা উড়ালপুলকে একসময় বলা হত ‘মৃত্যুফাঁদ’। একাধিক পথ দুর্ঘটনা ঘটেছে এই উড়ালপুলে। তবে রাজ্য সরকারের তৎপরতায় দুর্ঘটনার পরিমাণ আগের তুলনায় অনেক কম। মা উড়ালপুল শহরের ব্যস্ততম ফ্লাইওভারগুলির মধ্যে একটি। স্বাভাবিকভাবেই এতে সারাদিনে যান চলাচলের চাপ থাকে যথেষ্ট পরিমাণে। চলতি দিনের দুর্ঘটনার কারণে কিছুক্ষণের জন্য যাত্রী হয়রানির সৃষ্টি হলেও পুলিশি তৎপরতায় অতি দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00