Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য, স্নেহের মানুষকে হাসপাতালে দেখতে গেলেন ঋতুপর্ণা

সেরা মেডিক্যাল টিম চিকিৎসা করছেন। তাঁরা খুবই আশাবাদী। ওঁর স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। নিশ্চয়ই খুব শীঘ্রই ভালো হয়ে যাবেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত শনিবার থেকে উডল্যান্ডস হাসপাতালে চিকিৎসাধীন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর শরীরের আপডেট রাখতে তৎপর বাংলার সমস্ত সংবাদমাধ্যমগুলি। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। তবে এখন তাঁর শারীরিক অবস্থা অনেকটা স্থিতিশীল। মঙ্গলবার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখতে গিয়েছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। হাসপাতাল থেকে বেরিয়ে আসার সময় সাংবাদিকদের সাংবাদিকদের সঙ্গে কথাও বলেন ঋতুপর্ণা। কেমন দেখলেন বুদ্ধবাবুকে, জিজ্ঞাসা করাতেই সাংবাদিকদের কাছে অভিনেত্রী জানান, ‘বহুদিন ধরেই ওঁনাকে দেখতে আসব ভাবছিলাম। আজ এসে অল্প কয়েক মুহূর্তের জন্য দেখা পেলাম। যেদিন ওঁর অসুস্থতার খবর শুনেছি মনটা খারাপ হয়ে আছে, আমার খুব স্নেহের মানুষ তিনি। আমার বিয়েতে এসেছিলেন, আমাকে খুব ভালবাসেন।’ তবে অভিনেত্রী সামনা সামনি যেতে পারেননি। দূর থেকেই দেখতে হয়।

অভিনেত্রীর কথায়, ‘সেরা মেডিক্যাল টিম চিকিৎসা করছেন। তাঁরা খুবই আশাবাদী। ওঁর স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। নিশ্চয়ই খুব শীঘ্রই ভালো হয়ে যাবেন তিনি। ওনাকে হাসপাতালে দেখতে আসতে হবে, এটা ভাবিনি।’ ইতিমধ্যেই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখতে উপস্থিত হয়েছেন রাজ্যের একাধিক প্রভাবশালী ব্যক্তিত্বরা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও গিয়েছেন তাঁকে দেখতে। কিন্তু রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনও দেখতে যাননি তাঁকে।

সোমবারই প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখার জন্যে তাঁকে ভেন্টিলেশন থেকে বের করা হয়, এখন শুধু বাইপ্যাপ সার্পোটের মধ্যে আছেন বুদ্ধদেব ভট্টাচার্য। তবে চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। রাতে তাঁকে রাইলস টিউব দিয়ে খাওয়ানো হয়েছে। গতকালই বুকের সিটি স্ক্যান করা হয়, রিপোর্টও ভালো এসেছে। ভেন্টিলেশন থেকে প্রায় ১৮ ঘন্টা পরে বের করা হয় বুদ্ধদেব বাবুকে। এখন বাইপ্যাপ সার্পোট খুলে ফেলতে চাইছেন তিনি। তাঁকে এখন পালমোনারি ফিজিয়োথেরাপি দেওয়া হচ্ছে। পাশাপাশি ইনস্যুলিনও দেওয়া হচ্ছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00