Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গণতন্ত্র দিবসে কড়া নিরাপত্তার চাদরে মুড়ছে রেড রোড

রাত পোহালেই গণতন্ত্র দিবস। দেশে জারি রয়েছে সতর্কতা। রেড রোড সহ শহর কলকাতাকেও মুড়ে ফেলা হচ্ছে নিরাপত্তার চাদরে

Share:

নিজস্ব প্রতিনিধি: রাত পোহালেই গণতন্ত্র দিবস। দেশে জারি রয়েছে সতর্কতা। রেড রোড সহ শহর কলকাতাকেও মুড়ে ফেলা হচ্ছে নিরাপত্তার চাদরে। রেড রোডের মূল কুচকাওয়াজের অনুষ্ঠান স্থল কড়া নিরাপত্তায় মুড়ে ফেলছে কলকাতা পুলিশ। বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে রেড রোডের অনুষ্ঠানকে কেন্দ্র করে। জানা গিয়েছে, কোভিডের কারণে এবারও সাধারণতন্ত্র দিবসে রেড রোডে এবারও দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা জারি রয়েছে। ভিআইপি সংখ্যাও কমানো হয়েছে, যাতে কোভিডবিধি ভঙ্গ না হয়।

২৬ শে জানুয়ারি শহরজুড়ে চলবে নজরদারি। নিরাপত্তার জন্য রেড রোড সংলগ্ন এলাকাকে ১১ টি জোনে ভাগ করা হয়েছে। প্রত্যেক জোনের দায়িত্বে একজন করে ডিসি পদমর্যাদার অফিসার। প্রত্যেক জোনকে একাধিক সেক্টরে ভাগ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রেড রোডের চারপাশে ৫ টি স্যান্ড ব্যাঙ্কার থাকবে। ৯ ডিভিশনে ২৬ টি পিসিআর ভ্যান থাকবে। ১২ টি এইচআরএফএস গাড়ি থাকবে। মোটরবাইক পেট্রোল টিম ৮ টি। ৬ টি ওয়াচ টাওয়ার সহ মোতায়েন থাকবে ৩ টি কুইক রেসপন্স টিম। রেড রোডে বিশেষ কন্ট্রোল পোস্টের ব্যবস্থা করা হয়েছে। শহরে ঢোকা বেরোনোর প্রত্যেকটি পয়েন্টে নাকা চেকিং চলবে গণতন্ত্র দিবসের আগে থেকেই।

কলকাতার গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলিতে পুলিশ পিকেট বসানো হয়েছে। নজরদারি চালানো হবে প্রতি মুহূর্তে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00