Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কর্মশিক্ষা ও শারীরশিক্ষায় ১৬০০ পদে নিয়োগ, অনুমোদন মন্ত্রিসভার

Share:

কর্মশিক্ষা ও শারীরশিক্ষায় ১৬০০ পদ নিয়োগ, অনুমোদন মন্ত্রিসভার

নিজস্ব প্রতিনিধি: ৬ বছর পর রাজ্যে হতে চলেছে শিক্ষক নিয়োগ। নতুন নিয়োগের জন্য শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে বৃহস্পতিবার সকালে আগেই জানিয়েছে এসএসসি বোর্ড। এবার একইদিনে বিকেলে কর্মশিক্ষা ও শারীরশিক্ষা চাকরি প্রার্থীদের জন্য অতিরিক্ত পোস্ট তৈরী করা হয়েছে বলে জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকের পর নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, কর্মশিক্ষা ও শারীরশিক্ষা ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের নিয়োগের জন্য অতিরিক্ত মোট ১৬০০ টি পদ তৈরিতে অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। কর্মশিক্ষা্র জন্য ৭৫০টি পদ এবং শারীরশিক্ষার জন্য ৮৫০টি পদ তৈরী করা হয়েছে।

বৃহস্পতিবার কর্মশিক্ষা ও শারীরশিক্ষা চাকরি প্রার্থীদের জন্য অতিরিক্ত পোস্ট তৈরী করার কথা ঘোষণা করার পাশাপাশি ৫২৬১টি এসএসসি পদে নিয়োগ হবে বলে জানান ব্রাত্য বসু। ২০১৬ সালে যে এসএসসি পদে পরীক্ষা নেওয়া হয়েছিল তার মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২২ পর্যন্ত বাড়ানো হয়েছে বলেও এদিন তিনি জানান। এদিন শিক্ষামন্ত্রী বলেন, মেধা ও যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন পদে নিয়োগ করা হবে। নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ও যোগ্যতার ভিত্তিতে হবে বলে জানান তিনি। এদিন শিক্ষামন্ত্রী আরও জানান, পরীক্ষার তারিখ নিয়ে দ্রুত নোটিস দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশে এই সব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ব্রাত্য বসু।

দ্রুত নিয়োগের দাবিতে একাধিকবার পথে নেমেছেন চাকরি প্রার্থীরা। দীর্ঘদিন ধরে চাকরির দাবিতে অবস্থান বিক্ষোভ করছেন তাঁরা। অবশেষে, মঙ্গলবার সকালে অর্থাৎ ঈদের দিন ফোন করে আন্দোলনকারী চাকরি প্রার্থীদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।  মুখ্যমন্ত্রী নিয়োগের আশ্বাস দেন চাকরি প্রার্থীদের। তার দুদিন পেরোতে না পেরোতে বৃহস্পতিবার সকালে এসএসসি জানিয়ে দেয় নিয়োগ হবে। তার কয়েক ঘণ্টা পর শিক্ষামন্ত্রীও ঘোষণা করলেন কর্মশিক্ষা ও শারীরশিক্ষার প্রার্থীদের জন্য মোট ১৬০০ শূন্যপদ বাড়ানো হল।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00