Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আধার কার্ড না থাকলেও মিলবে রেশন, দাবি ডিলার সংগঠনের

কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হয়েছে কারও আধার কার্ড না থাকলে সে রেশন পাবেন না এমনটা মোটেও নয়। আধার কার্ড না থাকলেও মিলবে রেশন।

Share:

নিজস্ব প্রতিনিধি: রেশন গ্রহীতার আধার কার্ড(Aadhar Card) না থাকলে তিনি রেশন(Ration) পাবেন নাম, এমনটা একদমই নয়। আধার কার্ড না থাকলেও মিলবে রেশন কার্ড। এমনটাই দাবি, রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠনের। সম্প্রতি দিল্লিতে All India Fair Price Shop Dealers Federation বা AIFPSDF’র প্রতিনিধিদের সঙ্গে কেন্দ্রীয় খাদ্যমন্ত্রকের সচিব সঞ্জীব চোপড়ার এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকেই কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হয়েছে কারও আধার কার্ড না থাকলে সে রেশন পাবেন না এমনটা মোটেও নয়। আধার কার্ড না থাকলেও মিলবে রেশন। এটাই মোদি সরকারের(Modi Government) সিদ্ধান্ত। এমনকি ডিলারদের সংগঠনের এমনটাও দাবি, কেন্দ্র নাকি এই বিষয়ে বিজ্ঞপ্তিও জারি করেছে। খুব শীঘ্রই কেন্দ্রের তরফে রাজ্যগুলিকে এই বিজ্ঞপ্তির(Notice) কপি পাঠানো হবে বলেও ওই সংগঠনের প্রতিনিধিদের দাবি।

আরও পড়ুন কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে ‘দিল্লি চলো’ ডাক মমতার

বিজ্ঞপ্তি ঠিক কোন বিষয়ে দেওয়া হয়েছে? অনেক সময় রেশন গ্রাহকদের আধার কার্ড থাকলেও তার নম্বর যাচাইয়ের ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। অনেকে আবার বিভিন্ন কারণে আধার কার্ড করে উঠতে পারে না। এই অবস্থায় রাজ্য সরকারগুলির ঠিক কী করণীয় তা জানাতেই কেন্দ্রের তরফে এই বিজ্ঞপ্তি আনা হচ্ছে। কেন্দ্র সরকার এই সমস্যা সমাধান করতে নির্দিষ্ট নিয়ম তৈরি করেছে যা রাজ্য সরকারগুলিকে মেনে চলতে হবে। বাংলা সহ দেশের অনেক রাজ্যের এই আধার কার্ডের নম্বর যাচাইয়ের ক্ষেত্রে সমস্যা হচ্ছে আর তার জেরে রেশন প্রাপ্তি নিয়ে সমস্যার মুখে পড়তে হচ্ছে ওই আধার কার্ড হোল্ডারদের। সেই সমস্যা যাতে আর না হয় তার জন্যই কেন্দ্র ঠিক করেছে আধার কার্ড না থাকলেও রেশন পাবেন গ্রাহক। তবে সে ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলতে হবে। সেই সব নিয়মই খুব শীঘ্রই বিজ্ঞপ্তির কপি আকারে রাজ্যগুলিকে পাঠিয়ে দিতে চলেছে কেন্দ্র।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00