Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সম্ভবত রাজ্যের পরবর্তী নির্বাচন কমিশনার রাজীব সিনহা

সব কিছু ঠিক থাকলে রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিনহাই হতে চলেছেন পশ্চিম্বঙ্গ রাজ্য নির্বাচন কমিশনের নতুন কমিশনার।

Share:

নিজস্ব প্রতিনিধি: পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্য নির্বাচন কমিশনের(WBSEC) কমিশনার হিসাবে কাজ করছেন সৌরভ দাস(Sourav Das)। তাঁর মেয়াদ শেষ হয়েছে চলতি বছরের ৩১ মার্চ। এরপর আইনের সংস্থান অনুযায়ী তাঁর মেয়াদ আরও দু’মাস বর্ধিত হয়। চলতি মাসের ৩১ মে সৌরভ দাসের কার্যকালের মেয়াদ শেষ হতে চলেছে। সূত্রের খবর, নিয়ম অনুযায়ী ২৪ মে-র আগেই নয়া নির্বাচন কমিশনারের(Election Commissioner) নাম ঘোষণা করা হতে পারে। স্বাভাবিকভাবেই নয়া নির্বাচন কমিশনারের তত্ত্বাবধানেই সম্পন্ন হবে আগামী পঞ্চায়েত নির্বাচন(Panchayat Election)। কিন্তু কে আসবেন সৌরভবাবুর জায়গায়? নবান্ন সূত্রে জানা গিয়েছে, এই পদের জন্য রাজ্যের প্রথম পছন্দ প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিনহা(Rajib Sinha)। ইতিমধ্যেই তাঁর নাম নবান্ন থেকে পাঠানো হয়েছে রাজভবনে। রাজ্যপাল(Governor) এই নিয়োগে ছাড়পত্র দিলেই রাজীব সিনহাই হতেই চলেছেন বাংলার পরবর্তী রাজ্য নির্বাচন কমিশনার।

আরও পড়ুন মমতার দাবি মেনে নিলেন মোদি, মুড়িগঙ্গায় সেতু গড়বে কেন্দ্র

রাজ্যের বর্তমান নির্বাচন কমিশনার হিসাবে সৌরভবাবুর মেয়াদ রয়েছে আর ১০ দিন। নিয়ম অনুযায়ী তার ৭ দিন আগে অর্থাৎ ২৪ মে-র মধ্যে নয়া নির্বাচন কমিশনারের নাম ঘোষণা করতে হবে। কিন্তু রাজভবনের সিলমোহরের অপেক্ষায় আপাতত আটকে রয়েছে সেই কাজ। সূত্রের খবর, কয়েক দিন আগেই পরবর্তী নির্বাচন কমিশনারের নাম প্রস্তাব করে তা রাজভবনে পাঠিয়েছে নবান্ন। কিন্তু সূত্রের খবর, কিছু আইনি প্রক্রিয়ার জটে আটকে রয়েছে রাজভবনের সম্মতির সিলমোহর। জানা গিয়েছে, নয়া নির্বাচন কমিশনার হিসাবে রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিনহার নাম রাজ্যপালের কাছে পাঠানোর প্রেক্ষিতে ওই আমলা সম্পর্কে নিজেই খোঁজ খবর করছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস(C V Anand Bose)। বেশ কিছু বিষয়ে রাজ্যের কাছে তিনি ব্যাখ্যাও তলব করেছেন বলে খবর। রাজ্যের তরফে পাঠানো সেই ব্যাখ্যায় সন্তুষ্ট হলেই পরবর্তী নির্বাচন কমিশনার হিসাবে রাজীব সিনহার নামে সিলমোহর দিতে পারে রাজভবন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00