Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পুজোর সময় ভারী বৃষ্টি না হলে শহরে জল জমবে না: তারক সিং

Share:

নিজস্ব প্রতিনিধি: বাঙালিদের শ্রেষ্ঠ দুর্গোৎসবের সময় ভারী বৃষ্টি না হলে খুব একটা জল জমবে না শহরে বলে জানান কলকাতা পৌর সংস্থার মেয়র পারিষদ সদস্য তারক সিং(Tarak Singh)। এদিন নিজের ঘরে ডি জি শান্তনু কুমার ঘোষ, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পি কে দুয়া সহ নিকাশি বিভাগের আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন তারক সিংহ। বৈঠকে পুজোর সময় বৃষ্টি হলে কি ভাবে সমাল দেওয়া হবে সেই বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকের পর মেয়র পারিষদ নিকাশি বিভাগ(Dranage System) তারক সিংহ জানান যে কলকাতা পুলিশের পক্ষ থেকে পৌর কমিশনারের কাছে একটা তালিকা দেওয়া হয়েছে। যেখানে কলকাতার ১১৯ টি জায়গায় জল জমার সম্ভাবনা আছে বলে কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। তাই আগাম সতর্কতা অবলম্বন করে যাতে বৃষ্টি হলে জল বেশি সময় ধরে না থাকে। তার জন্য পর্যাপ্ত সংখ্যক পাম্প রাখা হচ্ছে। এছাড়া সাকশন মেশিনের মাধ্যমে জমা জল তোলার ব্যবস্থা ও করা হয়েছে বলে জানালেন তারক সিং।

তবে তিনি এটাও জানালেন যে যদি স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হলে জল জমবেই। তারক সিংহের আশ্বাস জল জমলেও(Water Logging) খুব তাড়াতাড়ি জল বেরিয়ে যাবে। শুধু তাই নয় সমস্ত বড় পুজো মণ্ডপের সামনে নিকাশি বিভাগের গাড়ি প্রস্তুত থাকবে। যাতে জল জমলেই সঙ্গে সঙ্গে জল বেরিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে বলে জানালেন মেয়র পরিষদ নিকাশি বিভাগ তারক সিং।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00