Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

৩১ জানুয়ারি থেকে কলকাতা বইমেলা, স্টলের জন্য শুরু আবেদন প্রক্রিয়া

৪৬তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা শুরু হবে ২০২৩ সালের ৩১ জানুয়ারি থেকে। চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত।

Share:

নিজস্ব প্রতিনিধি: ৪৬তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা শুরু হবে ২০২৩ সালের ৩১ জানুয়ারি থেকে। চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের বই মেলায় যে সমস্ত বই প্রকাশনী সংস্থা এবং লিটল ম্যাগাজিন স্টল বা টেবিল নিতে চান তাদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করল পাবলিশার্স এন্ড বুক সেলার্স গিল্ড। এবারও সেন্ট্রাল পার্কেই বইমেলা অনুষ্ঠিত হবে হবে বলে জানানো হয়েছে গিল্ডের তরফে।

বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের পেজে গিল্ডের তরফে জানানো হয়েছে, ২০২৩ সালের কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন হবে ২০২৩ সালের ৩০ জানুয়ারি। মেলা শুরু হবে তারপর দিন ৩১ জানুয়ারি থেকে। ১২ ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত চলবে বইমেলা। ৪৬তম বইমেলায় প্রকাশক, পুস্তক বিক্রেতা ও লিটল ম্যাগাজিন যারা বইমেলায় স্টল নিতে চায়, তাদেরকে নিজেদের সংস্থার লেটারহেডে আবেদন করতে হবে। দরখাস্তের সঙ্গে দিতে হবে নাম ও ঠিকানা, স্টলের মাপ বা টেবিল, ২০২২ সালে মেলায় প্রাপ্ত স্টলের মাপ। একইসঙ্গে দিতে হবে প্রয়োজনীয় লাইসেন্স বা রেজিস্ট্রেশনের ফটোকপি, পুস্তকতালিকা বা পত্রিকার সাম্প্রতিক সংখ্যা এবং মেলার সকল নিয়মবিধি মেনে চলার সম্মতিপত্র। চলতি বছরের আগামী ১৮ নভেম্বর পর্যন্ত স্টলের জন্য আবেদন করা যাবে বলে গিল্ডের তরফে জানানো হয়েছে। প্রয়োজনে যোগাযোগ করা যাবে ৮২৭৪০০৪৫৮৮ নম্বরে বা guildpb@gmail.com মেল আইডিতে।

প্রসঙ্গত গত বছর কোভিড পরিস্থিতির কারণে কলকাতা আন্তর্জাতিক বইমেলায় অনেকে বিধি নিষেধ জারি ছিল। তবে এ বছর আর কোনও বিধি নিষেধ নেই মেলায়। ফলে এ বছরের মেলা ঘিরে বইপ্রেমীদের মধ্যে আলাদা উদ্দীপনা কাজ করছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00