Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আচমকা ইস্তফা দিলেন মেডিক্যাল কলেজের অধ্যক্ষ! জল্পনা

কোনও চাপের কাছে নতিস্বীকার করে ইস্তফা দেননি। পদত্যাগ করলেও আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত মেডিক্যাল কলেজের অধ্যক্ষ হিসেবে কাজ চালিয়ে যাবেন

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ (Principal) পদে আচমকাই ইস্তফা দিলেন ডাঃ মঞ্জু বন্দ্যোপাধ্য়ায়। সূত্রের খবর, বৃহস্পতিবারই তিনি স্বাস্থ্যভবনে নিজের ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন। আচমকা কেন তিনি ইস্তফা দিলেন তা নিয়ে কলকাতা মেডিকেল কলেজের অন্দরে জল্পনা-কল্পনা তৈরি হয়েছে। তবে জানা যাচ্ছে, নিজের ইস্তফার কারণ হিসেবে ডাঃ মঞ্জু বন্দ্যোপাধ্য়ায় শারীরিক অসুস্থতার কথা জানিয়েছেন।

পাশাপাশি এও লিখেছেন, কোনও চাপের কাছে নতিস্বীকার করে ইস্তফা দেননি। পদত্যাগ করলেও আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত মেডিক্যাল কলেজের অধ্যক্ষ হিসেবে কাজ চালিয়ে যাবেন। চিঠিতে তিনি উল্লেথ করেছেন, পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করেই তিনি পদত্যাগ করছেন। তাঁর শারীরিক অবস্থা বিশেষ ভাল নয়। এই অবস্থায় এত বড় দায়িত্ব সামলানো তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না। সেই কারণেই ইস্তফার সিদ্ধান্ত। কিন্তু তবুও থামছে না জল্পনা।

মেডিকেল কলেজের অন্দরের খবর, সম্প্রতি মেডিক্যাল কলেজের হেরিটেজ বিল্ডিং ‘রিজিওনাল ইনস্টিটিউট অব অপথ্যালমোলজি’ (RIO) ভেঙে ট্রমা কেয়ার সেন্টার গড়ে তোলার পরিকল্পনা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। ঘনিষ্ঠ মহল সূত্রে জানা যাচ্ছে, সেটা নিয়ে অধ্যক্ষ মানসিক চাপে ছিলেন। পাশাপাশি বেশ কয়েকটি বিষয় নিয়ে কলকাতা মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতির সঙ্গে মতবিরোধ হচ্ছিল তাঁর। সেই কারণেই অধ্যক্ষ ডাঃ মঞ্জু বন্দ্যোপাধ্য়ায় ইস্তফা দিলেন কিনা তা নিয়েই চলছে জল্পনা। তবে স্বাস্থ্য ভবন সূত্রে জানা যাচ্ছে, ডাঃ মঞ্জু বন্দ্যোপাধ্য়ায়ের জায়গায় কলকাতা মেডিকেল কলেজের অধ্যক্ষ করা হচ্ছে ডাঃ রঘুনাথ মিশ্রকে। তিনি এই মুহূর্তে সাগর দত্ত মেডিক্য়াল কলেজের অধ্যক্ষ পদে রয়েছেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00