Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘যারা যেতে চান, বিজেপি থেকে চলে যান’, বার্তা মিঠুন চক্রবর্তীর

বিজেপি ২০২৪ সালে ক্ষমতায় আসবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেই সায় দিলেন অভিনেতা ও বিজেপির প্রচারের মুখ মিঠুন চক্রবর্তী।

Share:

নিজস্ব প্রতিনিধি:  যারা বিজেপি ত্যাগ করে চলে যেতে চান, তারা চলে যান বলে বার্তা দিলেন মিঠুন চক্রবর্তী। বুধবার কলকাতায় হেস্টিংসে বিজেপির কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন মিঠুন চক্রবর্তী।

বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে বুধবার হেস্টিংসে দলীয় কার্যালয়ে বৈঠকে যোগ দেন মিঠুন চক্রবর্তী। এই বৈঠক শেষে সাংবাদিক বৈঠক করেন অভিনেতা। সেখানে এক সাংবাদিক তাঁকে প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ২০২৪ সালে বিজেপি ক্ষমতায় আসবে না। এই বিষয়ে তাঁর মতামত কী? সেই প্রশ্নের জবাবে মিঠুন চক্রবর্তী বলেন, ’২৪ এ বিজেপি (ক্ষমতায়) আসবে না। পরের বছর আসবে।’

বাংলায় দলকে চাঙ্গা করতে মিঠুন চক্রবর্তীর ওপর ভরসা করে বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব তাঁকে পাঠিয়েছেন রাজ্যে।  এদিন বৈঠক থেকে মিঠুন চক্রবর্তী মুখ্যমন্ত্রীকে এখনও ‘দিদি’ বলে সম্মান করি বলেও জানান। তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রীকে এখনও পর্যন্ত দিদি মনে করি।’ একইসঙ্গে তাঁর সংযোজন, ‘তিনি এখন আমাকে ভাই বলে মানেন কি মানেন না, জানি না।’ বাংলায় বিজেপিকে বিপাকে ফেলার জন্য মিঠুন চক্রবর্তী একাই যথেষ্ট বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।

অন্য কোনও দল ছেড়ে যারা বিজেপিতে আসতে চান, এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিঠুন চক্রবর্তী তাঁদেরকে চেতাবনিও দেন। তিনি বলেন, ‘যারা আসবে তাদের যাওয়ার আর জায়গা থাকবে না।’ মিঠুনের এদিন সাংবাদিক বৈঠক নিয়ে এক বিজেপি নেতা মন্তব্য করেন ‘রামকৃষ্ণ বলেছিলেন ‘বেশি কথার বেশি দোষ’। মিঠুন চক্রবর্তীর পড়াশোনা কম তো। তাই কী বলতে কী বলে ফেলেছে। রাজনীতি নিয়ে কথা বলতে গিয়ে ল্যাজেগোবরে করে ফেলেছে।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00