Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আরজি কর কাণ্ডের জেরে রাজ্য কমিটির বর্ধিত অধিবেশন স্থগিত করল সিপিএম

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আরজি কর কাণ্ড নিয়ে উত্তাল গোটা বাংলা। এই আবহে রাজ্য কমিটির বর্ধিত অধিবেশন স্থগিত করল সিপিএম। লোকসভা ভোট পর্যালোচনা এবং সম্মেলন নিয়ে বেশ কিছু নির্দেশ দেওয়ার জন্য এই বৈঠক ডাকা হয়েছিল। কিন্তু যখন আরজি করের ঘটনা নিয়ে পথে নামছে আমজনতা সেইসময় এই অধিবেশন করা সমীচিন নয় বলে মনে করল সিপিএম।

আগামী ২৩-২৫ অগস্ট নদিয়ার কল্যাণীতে রাজ্য কমিটির বর্ধিত অধিবেশন হওয়ার কথা ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতির কথা ভেবে এই অধিবেশন স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় সিপিএম। এই প্রসঙ্গে দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানান, ‘ আমজনতা এখন রাস্তায়। এই সময় আমরা কখনই ঘরের মধ্যে ঢুকে বসে থাকতে পারি না। সেইজন্য নদিয়ার কল্যাণীতে আমাদের অধিবেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।‘ এরআগে চলতি বছর এপ্রিল মাসে তামিলনাড়ুর মাদুরাইয়ে শেষবার বৈঠকে বসেছিল সিপিএম।

সূত্রের খবর, এই অধিবেশন না হলে হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তা কবে হবে তা এখন জানা যায়নি। বলা বাহুল্য, অধিবেশন বন্ধ থাকলেও আগামী ২২ অগস্ট প্রয়াত  প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণসভা অনুষ্ঠিত হবে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00