Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নবান্নের আড়াই কিলোমিটার দূরেই আটকে গেল বিজেপি’র ‘ভয়ঙ্কর’ মিছিল

একাধিক জায়গায় বিজেপি কর্মী ও পুলিশের মধ্যে ধ্বস্তাধ্বস্তি হয়। বাধে খণ্ডযুদ্ধ। আহত হয়েছেন অনেক পুলিশ কর্মী ও আধিকারিক।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপির (BJP) নবান্ন (NABANNA) অভিযানের মিছিল কিছুটা এগিয়েই হয়ে ওঠে ভয়ঙ্কর। পুলিশের কিয়স্ক, গ্লাস- গার্ড ভাঙা থেকে ইট, বোমা ছোড়া, ভাঙচুর করা, বাঁশ দিয়ে মার বা তাণ্ডব চালানো বাদ যায়নি কিছুই। সাঁতরাগাছিতে রীতিমত তাণ্ডব লীলা চালিয়েছে বিজেপি। শুভেন্দু অধিকারীকে আটক করার পরেই তাঁকে ছাড়া যে মিছিল এগিয়ে আসছিল, সেই মিছিল এবং সুকান্ত মজুমদারের নেতৃত্বে মিছিলের দিকেই মূলত ‘ভয়ঙ্কর তাণ্ডব’-এর অভিযোগ। মিছিলের শুরুতেই কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে এলাকা। তবে এত কিছু করেও নবান্ন থেকে আড়াই কিলোমিটার দূরেই আটকে থাকল মিছিল। সক্রিয় পুলিশের ব্যারিকেড ভেদ করে এগোতে পারল না।

গেরুয়া শিবিরের মিছিল আটকাতে পুলিশের পক্ষ থেকে দফায় দফায় কাঁদানে গ্যাস ছোঁড়া হয়েছে। ব্যবহার করা হয়েছে জলকামান। হাওড়া থেকে আসা মিছিলের নেতৃত্বে ছিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। সেখান থেকে পুলিশকে লক্ষ্য করে কাঁচের বোতল ছোঁড়ার অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করেছে। হাওড়া ময়দান এবং হাওড়া স্টেশনেও দেখা যায় উত্তেজনা। তবে এত কিছু করেও নবান্নের ধারে কাছে আসতে পারেনি কোনও মিছিলই। বিক্ষোভকারীরা চেষ্টা করেছিলেন ব্যারিকেড টপকানোর। তবে তা সম্ভব হয়নি। পুলিশি বাধার মুখে পড়ে ক্রমশ ফাঁকা হয়েছে বিজেপির প্রধান ৩ টি মিছিলের সামনের দিক। পুলিশের পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছে, যেহেতু এই মিছিলের অনুমতি নেই, তাই মিছিলকে এগোতে দেওয়া হবে না।

অন্যদিকে, কলেজ স্ট্রিট, মহাত্মা গান্ধি রোড, রবীন্দ্রসদন থেকে লালবাজারের সামনেও পুলিশ প্রতিরোধ করে বিজেপির মিছিল। বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রত্যেকটি মিছিল থেকেই ইট ও পাথর বৃষ্টি অভিযোগ তুলেছে পুলিশ। একাধিক জায়গায় বিক্ষোভকারীরা গার্ড রেল টপকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলেও বিক্ষোভকারীদের আটকে দেওয়া হয়। বিভিন্ন জায়গায় প্রতিরোধের জন্য ব্যবহার করা হয় জলকামান। একাধিক জায়গায় বিজেপি কর্মী ও পুলিশের মধ্যে ধ্বস্তাধ্বস্তি হয়। বাধে খণ্ডযুদ্ধ। আহত হয়েছেন অনেক পুলিশ কর্মী ও আধিকারিক। একাধিক পুলিশকর্মীর মাথা ফেটে গিয়েছে বিজেপির আক্রমণে  অন্যদিকে বিজেপির দাবি তাদের একাধিক কর্মীও আহত হয়েছে পুলিশি বাধার মুখে পড়ে। পুলিশের পক্ষ থেকে মাইকিং করে বিজেপির উদ্দেশ্যে বলা হচ্ছে, আইন হাতে না তুলে নেওয়ার জন্য। কলকাতা জুড়ে এদিন দেখা গিয়েছে দফায় দফায় উত্তেজনা। শেষ পাওয়া খবর অনুযায়ী, হাওড়ায় ব্যারিকেড ভেঙেছে বিজেপি। পুলিশ নিরাপত্তা আরও আঁটোসাঁটো করেছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00