Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

খাস সল্টলেকের বুকে স্পায়ের আড়ালে মধুচক্রের আসর

দেশজুড়েই স্পায়ের আড়ালে মধুচক্রের ব্যবসা ক্রমশ বেড়েই চলেছে। তার প্রভাব পড়ছে বাংলাতেও। এবার সল্টলেকে উঠল এহেন অভিযোগ।

Share:

নিজস্ব প্রতিনিধি: মধুচক্র(Honeytrap) ছিল, আছে, থাকবে। আর তার সঙ্গে যোগও থাকবে স্পায়ের। কেননা সেই আদিম রিপুর তাড়না। শরীরসুখ। দেশে বেআইনি হতেই পারে, কিন্তু তা নিয়ে মাথা ঘামায় কয়জন। সেই কারণেই খাস কলকাতায় তো বটেই বাংলার আনাচেকানাচে মায় দেশজুড়েই স্পায়ের আড়ালে মধুচক্রের ব্যবসা ক্রমশ বেড়েই চলেছে। পুলিশের নজরদারি আছে, হানাদারি আছে, গ্রেফতারির ঘটনাও ঘটে। কিন্তু এমন এক জিনিস, এক নেশা, এক সুখ যে তা খুঁজে নিতে সক্ষম শৌখিন পুরুষকূল। তাই পুলিশ একজায়গায় এই চক্র বন্ধ করলে বেশি সময় লাগে না অন্য জায়গায় তা খুলে যেতে। নতুন নামে, নতুন চেহারায়। স্পায়ের আড়ালে মধুচক্রের জগতে আপনাকে স্বাগত। নজরে এবার সল্টলেক(Saltlake)। এফ ডি ব্লক(FD Block)। সেখানেই উঠে এল স্পায়ের আড়ালে চলছে নাকি মধুচক্রের ব্যবসা। অন্তত এমনই অভিযোগ স্পায়ে কাজ করা এক তরুণীর।

বিধাননগর পুলিশ কমিশনারেটে অভিযোগ দায়ের করেছেন এক তরুণী। তাঁর অভিযোগ, মার্চ মাসে তিনি সল্টলেকের এফ ডি ব্লকের এক স্পাতে কাজে যোগ দেন। কিন্তু কাজে যোগ দেওয়ার পর থেকেই তাঁকে চাপ দেওয়া হতে থাকে মধুচক্রে যোগ দেওয়ার জন্য। যদিও তিনি তাতে রাজি হননি। আর সেই নারাজ মনোভাব ও সিদ্ধান্তের জন্য তাঁর ওপর চাপ যেমন ক্রমশ বাড়তে থাকে তেমনি চলে যৌন হেনস্থাও। সেই ঘটনার প্রতিবাদ করতেই নেমে এসেছিল প্রাণনাশের হুমকি। এরপর আর কাজ চালিয়ে যাওয়ার সাহস দেখাননি ওই তরুণী। কাজ ছাড়ার পাশাপাশি গোটা ঘটনা নিয়ে বিধাননগর পুলিশ কমিশনারেটে অভিযোগ দায়ের করেন। পুলিশ(Police) সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। যদিও ঘটনায় কেউ গ্রেফতার হননি। কলকাতার(Kolkata) বুকে অবশ্য এই ঘটনা নতুন কিছু নয়। আইনের চোখে, পুলিশের চোখে, নাক উঁচু সভ্য শিক্ষিতদের কাছে এই সব মধুচক্র বা স্পায়ের কার্যকলাপ অপরাধ হিসাবে গণ্য হতেই পারে। কিন্তু তথাকথিত তরুণ প্রজন্ম বা মধ্যবয়স্ক পুরুষেরা আদৌ কী এই সব কার্যকলাপকে অপরাধ হিসাবে গণ্য করেন? একদমই না। আর তাঁদের এই চাহিদার জায়গা থেকেই মধুচক্রের রমরমা বাড়ছে দেশজুড়ে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00