Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

তিলজলার গুলিকাণ্ডে ধৃত ৩! তোলা হল আলিপুর আদালতে

রবি ভোরে তিলজলা থানা ও লালবাজারের যৌথ অভিযানে ধরা পড়ল গুলি চালনার ঘটনায় মূল অভিযুক্ত জিবোধের ভাই রিবোধ। গ্রেফতার তাদের মা ও দিদিও।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার(Kolkata) তিলজলা গুলি কাণ্ডে শনিবার থেকেই অভিযুক্তদের ধরতে কোমর বেঁধে নেমে পড়েছিল পুলিশ। সেই কাজেই তাঁরা সাফল্যের মুখে দেখলেন রবিবার ভোরে। ঘটনার মূল অভিযুক্তের ভাইকে এদিন ভোরে তাঁরা উত্তর ২৪ পরগনা(North 24 Pargana) জেলার কাঁচরাপাড়া এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হন। একই সঙ্গে রবিবার বেলার দিকে গ্রেফতার(Arrest) করা হয় ঘটনার মূল অভিযুক্ত জিবোধ রাইয়ের মা ও দিদিকেও। ৩জনকেই এদিন দুপুরে আলিপুর আদালতে তোলা হয়। বিচারক এদিন ৩জনকেই ৩১ মার্চ পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। 

তিলজলার(Tiljala) তাড়িখানা রোড এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে অশান্তি চলছিল। তার ফলে চাপা উত্তেজনা ছিল এলাকায়। শনিবার সাতসকালে রাজু রায় নামে স্থানীয় এক বাসিন্দা বাজার সেরে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, সেই সময় এলাকারই বাসিন্দা জিবোধ রাই এবং তার ভাইয়েরা রাজুর পথ আটকায়। তাঁদের মধ্যে কাটাকাটি শুরু হতেই বচসা মেটাতে আসরে নামেন রাজুর বাবা ডাবলু রায়। অভিযোগ, সেই সময়েই ডাবলু রায়কে ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয়। শুধু তাই নয়, সেই সময় ৩ রাউন্ড গুলিও চলে। তাতেই রাজু জখম হন। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনি। এরপর স্থানীয় বাসিন্দারাই দু’জনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাঁদের ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করায়। ঘটনার খবর পেয়ে পুলিশ এলাকায় গিয়ে কার্যত চিরুনি তল্লাশি শুরু করে। সেই সময় ফিল্মি কায়দায় একের পর এক বাড়ির ছাদ টপকে পালাতে দেখা যায় অভিযুক্তদের।

তবে পুলিশ হাত গুটিয়ে বসে থাকেনি। তিলজলা থানা ও লালবাজারের যৌথ অভিযান শুরু হয় শনিবার বিকালেই। রবি রাতেই গোপন সূত্রে খবর আসে মূল অভিযুক্ত জিবোধের ভাই রিবোধ রাই কাঁচড়াপাড়ায়(Kanchrapara) লুকিয়ে রয়েছে। সেই খবরের ওপর ভর দিয়েই অভিযান শুরু করে পুলিশ। রবি ভোরেই সেই অভিযানের দরুন পুলিশের হাতে আসে রিবোধ। পাশাপাশি রবিবার বেলার দিকে পুলিশ গ্রেফতার করে জিবোধের মা ফুলন দেবী ও দিদি লীলাবতীকে। তাদের বিরুদ্ধে পুলিশ খুন ও হামলায় ইন্ধন দেওয়ার অভিযোগে মামলা রুজু করেছে। তবে এখনও পলাতক মূল অভিযুক্ত জিবোধ। পুলিশের ধারনা ধৃত ৩জনকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করলেই জিবোধ ও তার বাকি ভাইদের সন্ধান মিলবে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00